1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

সিরিয়ার ১৬ মিলিয়ন মানুষের জরুরি সাহায্য প্রয়োজন

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৭ সময় দর্শন

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা গতকাল সোমবার জানিয়েছে,সিরিয়ার পরিস্থিতি বিশৃঙ্খল এবং চরম অস্থিরতা বিরাজ করছে। সেখানকার ১৬ মিলিয়ন লোকের জরুরি ভিত্তিতে সাহায্যের প্রয়োজন।

জাতিসংঘের কো-অর্ডিনেশন অব হিউম্যানিটিরিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) জানিয়েছে, শুধু মাত্র ২৮ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত সিরিয়ার পশ্চিম এবং উত্তর-পশ্চিম এলাকা থেকে ১০ লক্ষ লোক বাস্তুচ্যুত হয়েছে। ‘সেখানে জরুরি ভিত্তিতে আরো আশ্রয়, খাদ্য এবং স্যানিটেশন সুবিধার ব্যবস্থা করা দরকার।’

জাতিসংঘ দপ্তরটি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে আলেপ্পো, হামা, হোমস, এবং ইদলিব থেকে প্রাথমিকভাবে নারী এবং শিশুরা বাস্তুচ্যুত হয়েছে। সেখানকার পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল এবং গত কয়েকদিনে অনেক লোক তাদের বাড়ি-ঘরে ফিরেছে বলে খবর পাওয়া গেছে। পরিবহন ব্যবস্থা ভেঙ্গে পড়ায় সীমিত সংখ্যক লোক নিত্য পণ্যে এবং মানবিক সাহায্যের আশায় এদিক-সেদিক ঘুরাফিরা করছে।

এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসিপ তায়্যিপ এরদোয়ান সোমবার ঘোষণা দিয়েছেন, তুরস্ক  সিরিয়ার সঙ্গে দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশের সীমান্ত খুলে দিয়েছে। যাতে স্বেচ্ছাসেবী এবং সিরীয় শরণার্থীরা নিরাপদে ফিরতে পারেন।

তুরস্কের প্রেসিডেন্ট রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা সিরীয় শরণার্থীরা যাতে নির্বিঘ্নে দেশে ফিরতে পারে সেজন্য ইয়ালাদাগী সীমান্ত খুলে দিয়েছি।’

২০১৩ সালে তুর্কি সীমান্তের কাছে সংঘর্ষ চলাকালে এই সীমান্ত পথটি বন্ধ করে দেয়া হয়েছিল।

এরদোয়ান এই অঞ্চলের ভভিষ্যত নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ‘গতকাল সিরিয়ায় অন্ধকার যুগের অবসান হয়েছে এবং গৌরবময় অধ্যায়ের যাত্রা শুরু হলো।

বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host