1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের লাশ উদ্ধার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ভাঙ্গুড়া হাজী গয়েজ উদ্দিন মহিলা মাদরাসার গভর্নিং বডির সভাপতি হলেন নওশাদ আলী নিয়োগ দেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের নিষিদ্ধ দল ছাড়া সভা-সমাবেশে বাধা নেই: আইনমন্ত্রী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: রিজভী আট মাসে ৩১ সূচকের ১৯টিতেই অবনতি, ৯৫ কারখানা বন্ধ: সিপিডি ডাক বিভাগে ১৪ ফুলফিলমেন্ট সেন্টারসহ নতুন সেবা শুরু

জান-প্রাণ দিয়ে জনগণের আস্থা ধরে রাখতে হবে: তারেক রহমান

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৩ সময় দর্শন

রোববার রাজধানীর খিলক্ষেতে বরুয়া আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ৩১ দফা সংস্কার প্রস্তাব নিয়ে বিএনপি আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জান-প্রাণ দিয়ে জনগণের আস্থা ধরে রাখতে হবে। জনগণ যেভাবে বলবে সেভাবেই পরিচালিত হতে হবে।

তিনি আরও যোগ করে বলেন, বিএনপির ওপর জনগণের আস্থা ধরে রাখতে হবে দলের কর্মীদের। জনগণের সমর্থনকে যেকোনভাবে অর্থাৎ ইতিবাচকভাবে বিএনপির পক্ষে রাখতে হবে।

বিএনপির এই নেতা বলেন, হাতের পাঁচ আঙ্গুল সমান নয়, মানুষও এক রকম হয় না। ৫ আগস্টের পর গত চার মাসে দলের কিছু নেতাকর্মী বিভ্রান্ত হয়েছেন। যে কারণে তাদের অনেকের কাজকর্ম সাধারণ মানুষ পছন্দ করছে না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য হওয়া উচিত মানুষের সমর্থন, আস্থা ও বিশ্বাস অর্জন করা। যদি লক্ষ্য অন্য কিছু হয়ে থাকে, তবে দুদিন পরে ছিটকে পড়ে যাবেন। জনগণের সমর্থন থেকে ছিটকে পড়বেন। তাদের আস্থা থেকে দূরে সরে যাবেন৷ তাই সবাইকে জনগণের আস্থা ও সম্মান এবং সমর্থন ধরে রাখতে কাজ করতে হবে। জান-প্রাণ দিয়ে জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা ধরে রাখতে হবে।

তারেক রহমান বলেন, দেশকে কিভাবে পুনর্গঠন করতে চায় বিএনপি তারই সংস্কার হিসেবে ৩১ দফা প্রস্তাবনা দেয়া হয়েছে। সংস্কার প্রস্তাব শুধু দলীয় কর্মীদের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, প্রতিটি জনগণের কাছে পৌঁছে দিতে হবে। ৩১ দফায় কারও আপত্তি বা কোনো প্রস্তাবনা থাকলে সংস্কার কিংবা সংযোজন করা হবে।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host