1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের লাশ উদ্ধার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ভাঙ্গুড়া হাজী গয়েজ উদ্দিন মহিলা মাদরাসার গভর্নিং বডির সভাপতি হলেন নওশাদ আলী নিয়োগ দেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের নিষিদ্ধ দল ছাড়া সভা-সমাবেশে বাধা নেই: আইনমন্ত্রী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: রিজভী আট মাসে ৩১ সূচকের ১৯টিতেই অবনতি, ৯৫ কারখানা বন্ধ: সিপিডি ডাক বিভাগে ১৪ ফুলফিলমেন্ট সেন্টারসহ নতুন সেবা শুরু

হবিগঞ্জে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ২

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৫২ সময় দর্শন

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে প্রচণ্ড কুয়াশার মধ্যে গতরাতে চলন্ত ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।  নিহত ২ জনের পরিচয় পাওয়া যায়নি। শনিবার রাত ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রুদ্রগাও নাঈমা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মধ্যরাতে প্রচণ্ড কুয়াশার মধ্যে দেখা যাচ্ছিল না সড়ক। সিলেট থেকে ঢাকাগামী লিমন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার  রুদ্রগাও নাঈমা ফিলিং স্টেশনের সামনে পৌঁছামাত্রই সামনে থাকা একটি বালু বোঝাই ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

ঘটনাস্থলে বাসে থাকা ২ জন পুরুষ যাত্রী নিহত হন। গুরুতর আহত অবস্থায় দুই জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে  পাঠানো হয়েছে।

খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিস, গোপলার বাজার তদন্ত কেন্দ্র ও শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করেন।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু তাহের খন্দকার জানান, নিহত ২  জনের পরিচয় পাওয়া যায়নি, পুলিশ লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় রেখেছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা কার হচ্ছে।

বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host