1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাহেদ ইস্যুতে ঢাকার কড়া প্রতিবাদ, ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার তলব ভাঙ্গুড়ায় জামায়াত এমপির ঐচ্ছিক তহবিল থেকে দরিদ্রদের আর্থিক সহায়তা প্রদান দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে তাদের জেলের ভয় দেখাবেন না-জামায়াত আমির ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক চাটমোহরে গাঁজা ও নগদ টাকাসহ গ্রেফতার ২ শিক্ষা খাতে প্রায় ৮৩ হাজার মামলা বিচারাধীন, জানালেন শিক্ষামন্ত্রী মাদক সেবনের দায়ে ভাঙ্গুড়ায় যুবকের কারাদণ্ড

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ভাঙ্গুড়ায় বিএনপি’র প্রতিবাদ সমাবেশ

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৪৩৫ সময় দর্শন

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্রবাদীদের হামলা,ভাঙচুর ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পাবনার ভাঙ্গুড়া বিএনপি। আজ (৫ ডিসেম্বর) বৃহস্পতিবার বাদ মাগরিব উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর মুজাহিদ স্বপন,সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরদার জাফর ইকবাল হীরক, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ, যুগ্ম আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল রেজা,পৌর বিএনপি’র আহবায়ক রফিকুল ইসলাম,যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম টিটু,উপজেলা ছাত্রদলের আহবায়ক হুমায়ুন আহমেদ মুন, সদস্য সচিব লিখন সরকার।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,পৌর বিএনপি’র সদস্য সচিব সাইদুল ইসলাম বুরুজ,উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম বরাত, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন খান,উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল ইসলাম ফরিদ,যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মেহেদী হাসান পান্না,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস এম হুমায়ুন কবির,উপজেলা কৃষকদলের সভাপতি আখিরুজ্জামান মাসুম,পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল রানা পিন্টু প্রমুখ।

বক্তারা বলেন, স্বৈরাচার হাসিনা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতের মাটিতে বসে দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। তিনি মুসলমান ও হিন্দুদের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেশকে অস্থিতিশীল করে রাজনৈতিক ফায়দা নিতে চায়।তার এই ষড়যন্ত্র কোন দিন সফল হবে না। দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host