1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনাসভা অনুষ্ঠিত আদালতের উদ্যোগে মায়ের দায়িত্ব নিলেন ছেলে, ঘরে ফিরলেন মা কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রপতির আহ্বান সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় ফ্যামিলি কার্ড বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবি জাতীয় যুবশক্তির বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে-স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় বাংলাদেশীসহ নিহত ১২

আঞ্চলিক উত্তেজনায় সংযমের আহ্বান জানালেন তারেক রহমান

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৯০ সময় দর্শন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বাংলাদেশকে ঘিরে ভারতের ‘উসকানিমূলক ও রাজনৈতিক বক্তব্য’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এই আঞ্চলিক উত্তেজনায় সবাইকে সংযমের আহ্বান জানিয়েছেন।

সোমবার (২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এবং ফেসবুকে একটি বিবৃতি দিয়ে তিনি এ আহ্বান জানান।তারেক রহমান অভিযোগ করেন, ভারতীয় বিশ্লেষকরা ভুল তথ্যের ওপর ভিত্তি করে বাংলাদেশবিরোধী মনোভাব প্রকাশ করছে এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে বিঘ্নিত করছে।

সম্প্রতি আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের ওপর হামলার ঘটনা উল্লেখ করে তিনি লিখেন, এই ধরনের ঘটনা বিভেদ আরও গভীর করার ঝুঁকি বাড়াচ্ছে।

সামাজিকমাধ্যমে দেওয়া ওই পোস্টে তারেক রহমান লিখেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণের কারণ এবং তিনি ভারতে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশে কী ঘটছে এবং কেন বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক গড়ে তোলা জরুরি, তা নিরপেক্ষভাবে বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

তিনি লিখেন, বাংলাদেশ অনেক চ্যালেঞ্জের মুখোমুখি, কিন্তু আমরা মূলত একটি ধর্মীয় সম্প্রীতির ও ভূখণ্ডগত সার্বভৌমত্বের দেশ ছিলাম এবং থাকব; যেখানে জাতি, বর্ণ ও ধর্ম নির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত থাকবে।

 

দেশবাসীকে সর্বোচ্চ সংযমের আহ্বান জানিয়ে তারেক রহমান লিখেন, আমার প্রিয় দেশবাসীকে অনুরোধ করছি, সর্বোচ্চ সংযম প্রদর্শন করুন এবং কোনো প্ররোচনায় পা দেবেন না।

আরটিভি অনলাইন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host