1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম ফরিদপুরে পুলিশের অভিযান: নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্য ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ৫ এআইইউবিকে ৩-০ গোলে গুঁড়িয়ে এবিজি ইউনিভার্সিটি কাপের রাজা ড্যাফোডিল ঈশ্বরদীতে সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা পলাতক ফরিদপুরে এলপি গ্যাস বেশি দামে বিক্রি করায় ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

কুমিল্লায় গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২১৩ সময় দর্শন

কুমিল্লায় জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা আজ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে নগরীর কান্দিরপাড়াস্থ উচ্চ মাধ্যমিক শাখায় এ সভার আয়োজন করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।

ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়েরর উপাচার্য প্রফেসর ড. হায়দার আলী।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার, ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মজিদ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক গাজী মো. গোলাম সোহরাব হাসান।

সভায় বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর মো. রাফিউল ইসলাম, প্রফেসর মনিরুল ইসলাম, প্রফেসর মো. জহিরুল হক স্বপন, আন্দোলন অংশ নেয়া আহত রাষ্ট্রবিজ্ঞানের প্রথম বর্ষ ছাত্র সাইফুল ইসলাম মাহিন, ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র তামিম হোসেনসহ অন্যরা।

সভায় বক্তারা শহীদের স্বপ্ন বাস্তবায়নে সকলে মিলেমিশে কাজ করে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান। সেই সাথে শহীদের আত্মার মাগফেরাত কামনা সহ আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

আলোচনা সভা শেষে শহীদ এবং আহতদের স্মরণে জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাসস

কুমিল্লায় গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা

www.ddnnews.com
বিস্তারিত কমেন্টে
২৮ নভেম্বর ২৪

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host