1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিলের সুযোগ পাবেন না-চিফ প্রসিকিউটর রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের মতবিনিময় চাটমোহরে কোনো বহিরাগতকে মেনে নেওয়া হবে না : এমপি রুমা আন্দোলনে দণ্ডপ্রাপ্ত এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না- ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা

নাটোরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের জন্য স্মরণসভা

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৯৪ সময় দর্শন

নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে বারোটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাছুদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. মুক্তাদির আরেফিন, জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল ওয়াদুদ, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, শহীদ আকিবের পিতা ও নাটোর সিটি কলেজের অধ্যক্ষ দোলোয়ার হোসেন খান ও ইসমাইল হোসেন, আহতদের মধ্যে আরিফ হোসেন ও সাজ্জাদ হোসেন এবং ছাত্র সমন্বয়ক শেখ ওবায়দুল্লাহ মিম।

সভায় বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ ও আহতদের রক্ত ঋণ কখনো শোধ হবার নয়। কৃতজ্ঞ জাতি দুর্নীতিমুক্ত থেকে সততার সাথে দায়িত্বশীল ভূমিকা পালন করে যাবে। সবার সমন্বিত অংশগ্রহনে মেধাভিত্তিক জাতি গঠনের মাধ্যমে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।পরে, দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host