1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাহেদ ইস্যুতে ঢাকার কড়া প্রতিবাদ, ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার তলব ভাঙ্গুড়ায় জামায়াত এমপির ঐচ্ছিক তহবিল থেকে দরিদ্রদের আর্থিক সহায়তা প্রদান দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে তাদের জেলের ভয় দেখাবেন না-জামায়াত আমির ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক চাটমোহরে গাঁজা ও নগদ টাকাসহ গ্রেফতার ২ শিক্ষা খাতে প্রায় ৮৩ হাজার মামলা বিচারাধীন, জানালেন শিক্ষামন্ত্রী মাদক সেবনের দায়ে ভাঙ্গুড়ায় যুবকের কারাদণ্ড

পাবনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রুপপুর প্রকল্পের শ্রমিকের মৃ*ত্যু

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৮৭ সময় দর্শন

 

পাবনার ঈশ্বরদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত শ্রমিক মোহাম্মদ তুষার আলী (২৬) মারা গেছেন।

সোমবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

তুষার আলী ঈশ্বরদী পৌর এলাকার ইসলামপুর পূর্বপাড়া (ভূতেরগাড়ি) গ্রামের মৃত সেকেন্দার আলী প্রামাণিকের ছেলে। তিনি রূপপুর প্রকল্পের একটি কোম্পানিতে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তুষার আলী এলাকায় বিভিন্ন সামাজিক কাজে অগ্রগামী ছিলেন। তিনি হিউম্যান এইড ব্লাড ডোনার সোসাইটি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের নীতি নির্ধারণী পরিষদের সদস্য ছিলেন।

গত ৮/৯ দিন পূর্বে তুষারের শরীরে জ্বর আসে। এরপর ক্রমাগত জ্বরের মাত্রা বৃদ্ধি হতে থাকলে ঈশ্বরদীতে তার ডেঙ্গু পরীক্ষা করলে ডেঙ্গু ধরা পড়ে। সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ৫ দিন চিকিৎসার পর সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host