1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

সাঁথিয়ায় বিএনপির দলীয় শৃঙ্খলা ভঙ্গের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন; সাঁথিয়া
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২০২ সময় দর্শন

পাবনার সাঁথিয়ায় বিএনপির দলীয় শৃঙ্খলা ভঙ্গ,উপজেলা বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচীতে বিশৃঙ্খলা সৃষ্টি করা,নেতাকর্মীদের ওপড় অস্ত্রসহ অতর্কিত আক্রমন ও বাড়িঘর ভাঙচুর এবং জেলা বিএনপির আহবায়ক ও সদসস্য সচিবের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান ও নৈরাজ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সদ্য অনুমোদিত  সাঁথিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক খাইরুন্নাহার খানম মিরু।

রোববার (১৭নভেম্বর) বিকেলে সাঁথিয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক শামসুর রহমানের বিরুদ্ধে তিনি এ সকল অভিযোগ করেন।

তিনি আরও বলেন, গত ১৪ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাবনা জেলা কমিটি খাইরুন নাহার খানম মিরুকে আহবায়ক, শামসুর রহমানকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও সালাহউদ্দিন খানকে সদস্য সচিব করে সাঁথিয়া উপজেলা বিএনপির ২৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেয়। গত ১৬ নভেম্বর সাঁথিয়া উপজেলা সদরে উপজেলা বিএনপি ও এলাকার বিএনপির সমর্থকদের পক্ষ থেকে নবগঠিত কমিটিকে স্বাগত জানানোর জন্য একটি শান্তিপূর্ণ মিছিল বের হয়।

এ সময় নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক শামসুর রহমানের নির্দেশে আওয়ামীলীগের লোকজনসহ তার নেতাকর্মীরা আমাদের মিছিলে অংশগ্রহনকারী নেতাকর্মীদের ওপড় দেশীয় অস্ত্রসহ হামলা চালায় এবং ফাঁকা গুলি ছোড়ে। এ সময় আমাদের ১০/১৫জন নেতাকর্মী আহত হন। এছাড়া তাদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও মারধর করে।

এ ব্যাপারে সাঁথিয়া উপজেলা বিএনপির সদ্য অনুমোদিত আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক শামুসর রহমান তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা,মীর নজমুল বারী নাহীদ,আবুল কাশেম কাশু,নজরুল ইসলাম,রফিক সরদার,আবু সাইদ,আয়ুবুল ইসলাম,আব্দুল আলীম,আব্দুল মোমিনসহ যুবদল,ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host