1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিলের সুযোগ পাবেন না-চিফ প্রসিকিউটর রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের মতবিনিময় চাটমোহরে কোনো বহিরাগতকে মেনে নেওয়া হবে না : এমপি রুমা আন্দোলনে দণ্ডপ্রাপ্ত এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না- ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা

“আল্লাহর আইন ও সৎ লোকের শাসন নিশ্চিত করলেই শান্তি প্রতিষ্ঠিত হবে”

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২২৩ সময় দর্শন

কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও কুষ্টিয়া-২ ভেড়ামারা মিরপুর আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মজলুম জননেতা আব্দুল গফুর বলেছেন, ৫৩ বছর ধরে বাংলার জনগন দেখেছে, কোন দল কিভাবে দেশ চালিয়েছে। হত্যা, লুটপাট, ধর্ষন, চাঁদাবাজিতে অতিষ্ট ছিল জনগন। বাংলাদেশে কখনই শান্তি ছিল না। ৫ অগাষ্টের আগে স্বৈরাচার আওয়ামীলীগ ক্ষমতায় টিকে থাকতে হাজার হাজার নিরীহ মানুষ কে হত্যা করেছে। খুন,গুমের পথ বেছে নেয়। দেশের সম্পদ লুটপাট করে দেশের অর্থনীতি কে ধ্বংস করে দিয়েছে।

তিনি বলেন, একমাত্র আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন নিশ্চিত করতে পারলেই বাংলাদেশে শান্তি প্রতিষ্টিত হবে। কারন সৎ লোক রাষ্ট্রীয় দায়িত্ব পেলেই আল্লাহর দেওয়া আইনে দেশ পরিচালনা করবে। দেশে শান্তি এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে। তিনি গতকাল শনিবার বিকালে ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়ায় বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

ভেড়ামারা উপজেলার ভারপ্রাপ্ত আমীর মো জালাল উদ্দিন’র সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের শিক্ষা-সংস্কৃতি,প্রচার ও মিডিয়া সম্পাদক ড. নুরুল আমিন জসীম। বাহাদুরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ আবদুল আহাদ’র সার্বিক তত্বাবধায়নে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বাহিরচর ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ শফিকুল আলম, বাংলাদেশ জামায়াত ইসলামীর চাঁদগ্রাম ইউনিয়ন সভাপতি মাওলানা রবিউল ইসলাম, ধরমপুর ইউনিয়ন আমীর মাওলানা শহিদুল ইসলাম, জুনিয়াদহ ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মোকারিমপুর ইউনিয়ন আমীর মাওলানা সাইদুল ইসলাম, ভেড়ামারা পৌর আমীর মোঃ হাবিবুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য মনজুরুল আলম খোকন, হাফেজ হারুন অর রশিদ, তারেক রহমান এবং তারেক আহমেদ, উপজেলা শ্রমিককল্যান ফেডারেশনের সভাপতি মোঃ শফিকুল আজম, সাবেক বাহিরচর ইউনিয়ন আমীর হাফেজ আহমদ উল্লাহ, উপজেলা সেক্রেটারী মোহাম্মদ রুস্তুম আলী, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ মুরসালিন, বাহিরচর ছাত্রশিবিরের সভাপতি সোহেল রানা।

সমাবেশে ইসলামী সংগীত পরিচালনা করেন ভেড়ামারার একতা শিল্পী গোষ্ঠী। অনুষ্ঠানে বাহাদুরপুর ইউনিয়ন জামায়াত ও ছাত্রশিবিরের সর্বস্তরের নেতাকর্মী, জনসাধারণ এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host