1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী পাবনায় দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা আরও ৩ দেশে রপ্তানি সম্প্রসারিত করলো ভিশন ইলেকট্রনিকস সংবিধান সংশোধন নয়, বিশেষ কমিটির মাধ্যমে সংস্কার চায় বিরোধী দল: জামায়াত আমির সাঁথিয়া প্রেস ক্লাবের দ্বিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ভাঙ্গুড়ায় এটিও মিজানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অপসারণ দাবি যবিপ্রবিতে ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রামের মাধ্যমে তরুণদের ক্ষমতায়নে কাজ করছে বিজমেকার ভাঙ্গুড়ায় সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

মুক্তিযুদ্ধে নিজেদের অবস্থান নিয়ে যা বললেন জামায়াতের আমির

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৭৬ সময় দর্শন

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় আমরা স্বাধীনতার বিরুদ্ধে ছিলাম না। আমরা আশঙ্কা করেছিলাম, ভারতের সহযোগিতায় যদি দেশ স্বাধীন হয় তাহলে স্বাধীনতার সুফল পাওয়া যাবে না। 
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

জামায়াতে ইসলামীর আমির বলেন, এটা সঠিক যে- জামায়াত চেয়েছিল অখণ্ড পাকিস্তান। কিন্তু পরবর্তীতে পাকিস্তানের শাসকগোষ্ঠী তাদের নিপীড়ন, নির্যাতন, খুন এবং বিভিন্ন ধরনের অপকর্মের কারণে সারা জাতি ফুঁসে উঠেছিল, মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। সেই মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। এরপর স্বাধীন বাংলাদেশকে আমরা আমাদের কলিজা দিয়ে ভালোবেসে কবুল করে নিয়েছি।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘তখনকার সময়ে আমাদের চিন্তা বিজয়ী হয়নি, সেই সময় আমাদের চিন্তা পরাজিত হয়েছে, আমাদের সিদ্ধান্ত পরাজিত হয়েছে। এখান জনগণ মূল্যায়ন করবে আমাদের সেই ভূমিকা কতটা যথার্থ ছিল।’

অন্তর্বর্তী সরকারের কাছে জামায়াতে ইসলামী বেশি সুবিধা পাচ্ছে- এমন আলোচনাকেও ‘মিথ্যা প্রচার’ দাবি করেছেন ডা. শফিকুর রহমান।

রাজনৈতিক দল নিষিদ্ধ নিয়ে প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, ‘নিষিদ্ধের রাজনীতি আমাদের সমর্থনের বিষয় না। এটি জনগণের আকাঙ্ক্ষার বিষয়। অতীত কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, সেটি জনগণই ঠিক করবে।’

নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘অন্তর্র্বতী সরকার কিছু সংস্কার করবে আর কিছু সংস্কার করবে নির্বাচিত সরকার। আমরা মনে করি নৈতিক দায়বদ্ধতা আছে বর্তমান সরকারের। তারা তাড়াহুড়া নেই বলে এই বিষয়টি টেনে লম্বা যেন না করে এই কথা আমরা বারবার বলেছি।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host