1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

বগুড়ায় ছেলের হাতে মা খুন

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ২১৮ সময় দর্শন

বগুড়ার দুপচাঁচিয়ায় চাঞ্চল্যকর গৃহবধূ উম্মে সালমা খাতুন (৫০) হত্যার ৪৮ ঘণ্টার মধ্যেই হত্যাকারী আপন ছেলে সাদ বিন আজিজুর রহমান (১৯) কে গ্রেফতার করেছে র‌্যাব-১২।মঙ্গলবার (১২ নভেম্বর) র‌্যাবের  দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ সিপিএসসি কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান।

র‌্যাবের এই কর্মকর্তা প্রেস বিজ্ঞপ্তিতে জানান (১০ নভেম্বর) দুপুরে দুপচাঁচিয়া উপজেলার জয়পুরপাড়া নামক এলাকার আজিজিয়া মঞ্জিল-এ উম্মে সালমা খাতুন (৫০) নামে এক মহিলাকে নৃশংসভাবে হত্যা করে তার দেহ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখা হয়। নিহতের স্বামী আজিজুর রহমান (৫৬) যিনি দুপচাঁচিয়া দারুসসুন্নাহ কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল এবং উপজেলা মসজিদের খতিব দুপচাঁচিয়া থানা একটি মামলা করেন। আর এই মামলার সূত্র ধরে র‌্যাব-১২ প্রযুক্তি ও ছায়া তদন্ত করে অভিযান পরিচালনা করে (১২ নভেম্বর) রাতে কাহালু থানার পাঁচপীর এলাকায় থেকে সাদকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে।

তিনি আরো জানান, দীর্ঘদিন ধরেই হাতখরচের টাকা নিয়ে মা-ছেলের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে টাকা নিয়ে তীব্র বাকবিতণ্ডা হয়। পরে সাদ মাদ্রাসায় ক্লাস করতে গিয়ে বিরতির সময় বাসায় ফিরে আসে। তখন তার মা একা বসে কুমড়া কাটছিলেন। সাদ হঠাৎ মায়ের পেছন থেকে নাক-মুখ চেপে ধরে ধস্তাধস্তি শুরু করে। ধস্তাধস্তির এক পর্যায়ে ভিকটিমের হাতের তর্জনী আঘাতপ্রাপ্ত হয় এবং সাদ শ্বাসরোধ করে মাকে হত্যা করে। কৌশলে মৃতদেহটি ডিপ ফ্রিজে ঢুকিয়ে লুকিয়ে রাখে এবং ঘটনাটিকে ডাকাতির নাটক সাজানোর জন্য বাসার আলমারিতে কুড়াল দিয়ে আঘাতের চিহ্ন তৈরি করে। এরপর নিজের বাবাকে ফোন করে মাকে খুঁজে যাচ্ছে না এবং আত্মীয়স্বজনদের ডেকে এনে নিজেই মৃতদেহ উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে দুপচাঁচিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host