1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিলের সুযোগ পাবেন না-চিফ প্রসিকিউটর রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের মতবিনিময় চাটমোহরে কোনো বহিরাগতকে মেনে নেওয়া হবে না : এমপি রুমা আন্দোলনে দণ্ডপ্রাপ্ত এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না- ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

রাজশাহী নগরীতে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ১৪

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৯৮ সময় দর্শন

রাজশাহী মহানগরীতে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনাসহ বিভিন্ন সময়ের বিস্ফোরক মামলার ১৪ আসামি গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, মো: আল আমিন জয় (২৬), মো: আনারুল হক (৪৫), মো: আতিকুর রহমান (২৬), মো: মজিবর রহমান (৬০), মো: রবিউল ইসলাম রবিন (২৯), মো: আলমগীর হোসেন (৩৫), মো: রাকিব হোসেন (৩০), মো: সজিব (২২),মো: সাব্বির হোসেন আলিফ (২৩), মো: এনামুল (৩৯), মো: তানজিদ ইসলাম সোহান (২৩), মো: শহীদুল ইসলাম পচা (৫০), বিপুল কুমার সরকার (৪৬), মো: তাসনিমুল নাঈম (২৭)। আল আমিন রাজশাহী জেলার বাঘা থানার রুস্তমপুরের মো: মোস্তাক আহম্মেদের ছেলে, তার বর্তমান ঠিকানা রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া,  আনারুল হক কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়ার মৃত জুব্বার আলীর ছেলে, আতিকুর রহমান একই থানার মাসকাটাদিঘী গ্রামের মো: আকতার হোসেনের ছেলে, মজিবর রহমান বেলপুকুর থানার মাহেন্দ্রা কোনপাড়ার মৃত মোজাহার প্রামানিকের ছেলে, রবিউল শাহমখদুম থানার ভারালীপাড়ার মো: ইসমাইল হোসেনের ছেলে, আলমগীর পবা থানার মদনহাটি গ্রামের মো: আজহার আলীর ছেলে, রাকিব কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া পুরানপাড়ার মো: আব্দুর গফুর আলীর ছেলে, সজিব বোয়ালিয়া থানার কেদুর মোড়ের এনামুলের ছেলে, সাব্বির একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে, এনামুল কেদুর মোড় নদীর ধারের আফজালের ছেলে, তানজিদ সাহাজীপাড়ার মৃত সোহেল রানার ছেলে,  মো: শহীদুল ইসলাম শাহমখদুম থানার পবা পাড়ার মৃত নসুমুদ্দিনের ছেলে, বিপুল বোয়ালিয়া থানার রানীনগর হিন্দু পাড়ার মৃত বিমল কুমার সরকারের ছেলে, তাসনিমুল কর্ণহার থানার সায়েরপুকুর গ্রামের মো: নুরুল ইসলামের ছেলে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন স্থান থেকে আসামিদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host