1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবি জাতীয় যুবশক্তির বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে-স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় বাংলাদেশীসহ নিহত ১২ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে অর্থনীতির দৃশ্যপট ভাঙ্গুড়ায় বিশ্ব নদী দিবসে এনজিও টিএসপি`র আলোচনা সভা সাংবাদিকদের সবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়-এমপি রুমা এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে ‘চ্যালেঞ্জড্ শিক্ষার্থী সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক মুসলমানদের কারণে নয়, সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী: এমপি বুলু

শপথ নিলেন আরও তিন উপদেষ্টা

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৮১ সময় দর্শন

অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হয়েছেন আরও তিন উপদেষ্টা। রোববার সন্ধ্যায় বঙ্গভবনে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ পাঠ করান। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদে যুক্ত হওয়া নতুন তিন উপদেষ্টা হলেন- আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। নতুন তিন উপদেষ্টা যুক্ত হওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আকার দাঁড়িয়েছে ২৪ জনে।

জুলাই-আগস্টে ছাত্র-জনতার রক্তাক্ত অভ্যুত্থানে গত ৫ই আগস্ট পতন হয় দীর্ঘ ১৬ বছর রাষ্ট্রক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের। এরপর ৮ই আগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় নতুন অন্তর্বর্তীকালীন সরকার। এরপর দ্বিতীয়বারের মতো সম্প্রসারণ হয় উপদেষ্টা পরিষদ।

তিন মাস অতিবাহিত হওয়ার পর সরকারের সফলতা-ব্যর্থতা নিয়ে যখন আলোচনা হচ্ছে ও নির্বাচনের দাবিতে বড় দলগুলো আওয়াজ তুলছে ঠিক তখনই সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়িয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস।

সূত্র : মানবজমিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host