1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবি জাতীয় যুবশক্তির বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে-স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় বাংলাদেশীসহ নিহত ১২ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে অর্থনীতির দৃশ্যপট ভাঙ্গুড়ায় বিশ্ব নদী দিবসে এনজিও টিএসপি`র আলোচনা সভা সাংবাদিকদের সবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়-এমপি রুমা এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে ‘চ্যালেঞ্জড্ শিক্ষার্থী সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক মুসলমানদের কারণে নয়, সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী: এমপি বুলু

প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছে আবু সাঈদের পরিবার

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৭২ সময় দর্শন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের পরিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছেন।

আজ বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, অধ্যাপক ইউনূসের সাথে দেখা করার জন্য আবু সাঈদের দুই ভাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়েছিলেন।

আবু সাঈদের ভাইয়েরা জানান, জাতিসঙ্ঘ সাধারণ অধিবেশনে মুহাম্মদ ইউনুস যখন আবু সাঈদ ও অন্যান্যদের আত্মত্যাগের কথা তুলে ধরেছিলেন, তখন তারা কাঁদছিলেন।

আবু সাঈদের বড় ভাই রমজান আলী বলেন, ‘আমরা গর্বিত যে আপনি আবু সাঈদের বিপ্লবী ভূমিকা তুলে ধরেছেন এবং প্রধান উপদেষ্টা হওয়ার পর আমাদের গ্রামে এসে আমাদের সম্মানিত করেছেন।’

তারা জানান, নিহত আবু সাঈদের নামে একটি ফাউন্ডেশন গড়ে তুলবেন। সেই ফাউন্ডেশন গরিবদের জন্য এবং জুলাই-আগস্টে আহত-নিহতদের সহায়তায় কাজ করবে।

সেইসাথে, তারা তাদের গ্রামে একটি মসজিদ ও মেডিক্যাল কলেজ নির্মাণ করতে চান। এজন্য তারা ইতোমধ্যে দু’টি মন্ত্রণালয়ের সাহায্য চেয়েছেন।

মুহাম্মদ ইউনূস তাদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, ‘বাংলাদেশ কখনো শহীদ আবু সাঈদকে ভুলবে না। তার আত্মত্যাগ গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’

প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পরদিনই (৯ আগস্ট) অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আবু সাঈদের গ্রামের বাড়িতে তার মা-বাবার সাথে দেখা করতে গিয়েছিলেন এবং শহীদ আবু সাঈদের কবরেও শ্রদ্ধা নিবেদন করেছিলেন।

সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host