1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

মার্কিন নির্বাচনের ফলাফলে বাংলাদেশের দুশ্চিন্তা নেই: ড. দেবপ্রিয়

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৪২ সময় দর্শন

মার্কিন নির্বাচনের ফলাফলে বাংলাদেশের জন্য খুব বেশি দুশ্চিন্তা নেই বলে মন্তব্য করেছেন, অর্থনীতির অবস্থা নিয়ে শ্বেতপত্র তৈরির দায়িত্বপ্রাপ্ত কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

বুধবার (৬ নভেম্বর) সকালে আমেরিকান সেন্টারে আয়োজিত ‘ইউএস ইলেকশন পার্টি’ অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এবারের যুক্তরাষ্ট্রে নির্বাচনের ফলাফল বিভিন্ন কারণে সবার জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ্য করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, যুক্তরাষ্ট্রের সম্পর্ক শুধু একটি দলের ওপর নির্ভর করে না। এখানে বাণিজ্যিক, কৌশলগত, ভূ-রাজনৈতিকসহ বহুবিধ কারণ রয়েছে।

তিনি বলেন, শুধু প্রেসিডেন্ট পরিবর্তন হয়ে গেলেই একদিনে এটা বদল হয়ে যায় না। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রে যেই ক্ষমতায় আসুক বাংলাদেশে এর প্রভাব পড়বে না, খুব বেশি দুশ্চিন্তা নেই।

ড. দেবপ্রিয় বলেন, বাংলাদেশের মানুষ বিভিন্ন কারণে বহুদিন ভোট দিতে পারেনি। তাই অন্য দেশের ভোটের অভিজ্ঞতা থেকে নিজেদের জন্য আমরা বিভিন্ন সিদ্ধান্ত নিতে চাই। অনেকে বিষয়েই আমাদের শিক্ষণীয় আছে।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host