1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

অর্থনীতির সকল ক্ষেত্রে সমবায় কার্যক্রম পদ্ধতির গুরুত্ব অপরিসীম-রাজশাহী বিভাগীয় কমিশনার

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ২২৭ সময় দর্শন

‘১৯০৪ সালে বৃটিশ ভারতে বৃটিশ সরকার সমবায় চালু করে। এখন প্রায় ২০০টি দেশে সমবায় চালু আছে। সমবায় দারিদ্র্য বিমোচন এবং আত্মসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দারিদ্র্য বিমোচনের প্রধান উপায় হচ্ছে, অর্থনৈতিক উন্নয়ন এবং অর্থনৈতিক উন্নয়নের শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সমবায়। কৃষি, মৎস্য, দুগ্ধ, পরিবহন, গৃহায়ণ, শিল্প, বীমা এবং বাজারজাতকরণসহ অর্থনীতির সকল ক্ষেত্রে সমবায় কার্যক্রম পদ্ধতির গুরুত্ব অপরিসীম।’শনিবার (২ নভেম্বর) রাজশাহী নগরীতে আয়োজিত ৫৩তম জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

প্রতিবছর নভেম্বর মাসের প্রথম শনিবার সারাদেশব্যাপী দিবসটি উদযাপন করা হয়। সে লক্ষ্যে সারাদেশের মতো রাজশাহীতেও বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে- ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’। দিবসটি উপলক্ষ্যে সকালে নগরীর গভ: ল্যাবরেটরি হাইস্কুল মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

তিনি বক্তব্যে বলেন, ২০২৪ সালে সমবায় দিবস উপলক্ষ্যে সরকার কয়েকটি বিষয়কে গুরুত্ব দিয়েছে। যার মধ্যে রয়েছে সমবায়ীদের পেশাভিত্তিক নিবিড় প্রশিক্ষণ, সহজে সমবায়ীদের ঋণ পাওয়ার ব্যবস্থা, প্রযুক্তিগত সুবিধা এবং সমবায়ীদের কর্মদক্ষতা বৃদ্ধি করা।

অনুষ্ঠানে ভোক্তা-উৎপাদকের বিড়ম্বনা প্রসঙ্গে হুমায়ূন কবীর বলেন, আমাদের দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই, সমস্যা হচ্ছে দুষ্টু মজুতদারি মধ্যস্থকারীদের জন্য। তাদের কারণে একদিকে যেমন কৃষকরা নায্য মূল্য পাঁচ্ছে না, তেমনি ভোক্তারাও নায্য মূল্যে ক্রয় করতে পারছে না। সারা পৃথিবীতে এ সমস্যার একটাই সমাধান, তা হলো সমবায় মার্কেটিং। এ সময় তিনি সকলকে ভবিষ্যতে নিরাপদ ও বৈষম্যহীন জীবন-যাপনের জন্য সমবায়ে যুক্ত হওয়ার আহ্বান জানান।

রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্মনিবন্ধক মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপপুলিশ কমিশনার অনির্বান চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার প্রমূখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমবায়ী ছাড়াও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ২০২৩ সালে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সমবায়ীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। এর আগে অনুষ্ঠানের শুরুতে গভ: ল্যাবরেটরি হাই স্কুল প্রাঙ্গন হতে এক বর্ণাঢ্য র‌্যালি লক্ষ্মীপুর ও সিএন্ডবি মোড় ঘুরে গভ: ল্যাবরেটরি স্কুলে শেষ করে।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host