1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিলের সুযোগ পাবেন না-চিফ প্রসিকিউটর রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের মতবিনিময় চাটমোহরে কোনো বহিরাগতকে মেনে নেওয়া হবে না : এমপি রুমা আন্দোলনে দণ্ডপ্রাপ্ত এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না- ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা

সুজানগর এক রাতে তিন দোকানে চুরি

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২১৬ সময় দর্শন

পাবনার সুজানগর পৌর বাজারে একই রাতে তিন দোকানে চুরি সংঘটিত হয়েছে। এ ঘটনায় এক চোরকে গ্রেপ্তার করেছে সুজানগর থানা পুলিশ। গত শুক্রবার রাতে ওই চুরি সংঘটিত হয়।

সুজানগর থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ লালবুর রহমান জানান, শুক্রবার দিবাগত রাতে একটি সংঘবদ্ধ চোরের দল সুজানগর পৌর বাজারের ব্যবসায়ী হাসান আলীর গ্যাস সিলিন্ডারের দোকান এবং আহম্মদ আলী ও আবুল হোসেনের মুদি দোকানের গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে।

এ সময় দোকানে কোন লোক না থাকার সুযোগে চোরের দল দোকানে থাকা নগদ টাকা, মোবাইল ফোন, গ্যাস সিলিন্ডার এবং মোবাইলের মিনিট ও এমবি কার্ডসহ বিভিন্ন ধরনের মালামাল চুরি করে।

শনিবার সকালে সুজানগর থানা পুলিশ লোকমুখে খবর পেয়ে চুরি হওয়া দোকানপাট পরিদর্শন করার পাশাপাশি চোর ধরতে অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে পৌরসভার প্রফেসরপাড়া নামক এলাকা থেকে আলামীন ওরফে মুন্না (৩০) নামে এক চোরকে ২৬৭৪২টাকা এবং বেশ কিছু মিনিট কার্ড, এমবি কার্ড ও একটি সেলাই রেঞ্জসহ গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া চোর একই জেলার বেড়া উপজেলার ঘোপসিলন্দা গ্রামের লিয়াকত আলী ওরফে হিরু মিয়ার ছেলে।

সুজানগর থানার অফিসার ইনচার্জ  মোঃ গোলাম মোস্তফা জানান, এ ব্যাপারে গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী হাসান বাদী হয়ে থানায় একটি মামলা করেছে। জিজ্ঞাসাবাদে চোর ওই সকল দোকান থেকে চুরির কথা স্বীকার করেছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। চুরির সাথে জড়িত অন্যান্য চোরদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host