1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিলের সুযোগ পাবেন না-চিফ প্রসিকিউটর রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের মতবিনিময় চাটমোহরে কোনো বহিরাগতকে মেনে নেওয়া হবে না : এমপি রুমা আন্দোলনে দণ্ডপ্রাপ্ত এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না- ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা

বিনামূল্যে পিপিআর টিকা প্রদান

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২০৬ সময় দর্শন

পাবনার চাটমোহর উপজেলায় প্রাণিসম্পদ অধিদপ্তরের পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় ছাগল ও ভেড়াকে বিনামূল্যে পিপিআর রোগের ২য় ডোজ টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর গ্রামে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন কুমার সরকার।

এ সময় গুনাইগাছা ইউপি চেয়ারম্যান রজব আলী বাবলু,প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ আঃ মালেক সরকার,এসএএলও মোঃ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন কুমার সরকার জানান,১ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চাটমোহর উপজেলায় ১ লাখ ৩৭ হাজার ছাগল ও ভেড়াকে বিনামূল্যে পিপিআর টিকার ২য় ডোজ প্রদান করা হবে। পিপিআর ছাগল ও ভেড়ার একটি মারাত্মক রোগ। এ রোগে আক্রান্ত ছাগল বা ভেড়া মারা যায়। এজন্য সকল খামারী ও ব্যক্তিকে ছাগল ও ভেড়ার রোগ নির্মূলে পিপিআর টিকা দেওয়ার আহবান জানান তিনি।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host