1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
পোশাকশিল্পে দক্ষ কর্মী গড়ে তুলতে বিজিএমইএর সঙ্গে কাজ করছে হপ লুন হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা ২১টি নতুন উড়োজাহাজ নিয়ে পূর্ণাঙ্গ অ্যাভিয়েশন গ্রুপের পথে ইউএস-বাংলা প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ স্থানীয় নির্বাচনে জিততেই ইসিতে দলীয় লোক নিয়োগের অভিযোগ জামায়াতের ‘নির্বাচনে সুষ্ঠু ভোট বিএনপির দ্বারাই সম্ভব’- ভাঙ্গুড়ায় দলের কাউন্সিলে মাসুদ খন্দকার সহকারী জজ হিসেবে নিয়োগ চাকরি ছেড়ে ড্রাগন চাষে সাবলম্বী ঝিনাইদহের আবু সাঈদ বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার ছাড়াল

জামায়াত আমীরের জনসভা সফল করতে ভাঙ্গুড়ায় শোভাযাত্রা 

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৭ সময় দর্শন
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের পাবনার জনসভা সফল করার লক্ষে ভাঙ্গুড়ায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ আসর পৌর জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা জামায়াতে ইসলামীর (তরবিয়ত) সেক্রেটারী মাওলানা আলী আজগর।
পৌরশহরের বড়ালব্রিজ খেলার মাঠ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা জামায়াতে ইসলামীর (তরবিয়ত) সেক্রেটারী মাওলানা আলী আজগর। সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মহির উদ্দিন  ও উপজেলা জামায়াতে ইসলামীর সূরা সদস্য অধ্যাপক তৈয়ব আলী।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মজিবর রহমান, সেক্রেটারি অধ্যাপক আবুল হাশেম, পৌর জামায়াতের সভাপতি গোলাম মোস্তফা বাবলু, সেক্রেটারি আবদুল হাই ভূইয়া,উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবু হুরায়রা হৃদয় প্রমুখ।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর কার্যালয় উদ্বোধন ঘোষনা করেন।  অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সূরা সদস্য আব্দুস সাদিক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host