1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার: এলজিআরডি মন্ত্রী পাবনায় গুলি ও ছুরিকাঘাতে কলেজছাত্রসহ দুজনকে হত্যা প্রতারণার অভিযোগে বিএনপি নেতার বহিষ্কারের দাবি কৃষকদল নেতার ঈশ্বরদীতে সড়কে দূর্ঘটনায় প্রাণ গেল শিশুসহ ২ জনের হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ পাঁচ জনের নামে মামলার আবেদন অনলাইন সংবাদমাধ্যমের জন্য নতুন নীতিমালা আনা হচ্ছে-সংসদে প্রতিমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডের রায়ে আলহামদুলিল্লাহ বললেন জামায়াত আমির ৭.৮ মাত্রার ভূমিকম্পে ফিলিপাইনে ধসে পড়েছে বহু ভবন ওসমান হাদি হত্যা : সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৭ জুন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

পাবনায় বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৮ সময় দর্শন

পাবনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেয়ে অরশা খাতুন (১৩) ও মা আরজিনা খাতুন (৪৫) নামের মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলার থানার আতইকুলা  ইউনিয়নের কাচারপুর পুর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।মারা যাওয়া দুইজন ওই গ্রামের মো. নবাব উদ্দিন খানের স্ত্রী -মেয়ে। মেয়ে অরশা খাতুন কাচারপুর দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী।স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৪ টার দিকে বাড়ির টিনের ঘরের টিনের নিচে বৃষ্টির পানিতে গোসল করতেছিল মেয়ে অরশা খাতুন। গোসল করে গোয়াল ঘরে উঠতে বসে লোহার দড়জায় লেগে বিদ্যুৎপৃষ্ট হয়। বিদ্যুতের তার ছিড়ে পুরো গোয়ালঘর বিদ্যুতায়িত হয়েছিল। এ সময় মেয়েকে বাঁচাতে মা আরজিনা খাতুন এগিয়ে গেলে মেয়েসহ তিনিও বিদ্যুৎপৃষ্টে মারা যান।  এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসছে। একনজর দেখতে বাড়িতে ভীর করছে স্থানীয়রা।নিহতের স্বামী নবাব উদ্দিন খান কান্নাজড়িত কন্ঠে বলেন, অনেক স্বপ্ন নিয়ে মেয়েকে মাদ্রাসায় পরাচ্ছি। মেয়ে আমার খুব মেধাবী ছিল। কিন্তু আজকে আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। মেয়ের সঙ্গে স্ত্রীও চলে যাওয়াতে আমার সর্বনাশ হয়ে গেল। একদম এতিম হয়ে গেলাম। আল্লাহ দুজনকে যেন জান্নাতবাসী করেন।আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, বৃষ্টিতে গোসল করে গোয়াল ঘরে উঠতে গিয়ে প্রথমে মেয়ে বিদ্যুতায়িত হোন। পরে তাকে উদ্ধার করতে গেলে মাও বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই মা-মেয়ে মারা গেছে। আমরা ঘটনাস্থলে আসছি। বৃষ্টির দিনে সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে বলে পরামর্শ দেন।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host