1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার: এলজিআরডি মন্ত্রী পাবনায় গুলি ও ছুরিকাঘাতে কলেজছাত্রসহ দুজনকে হত্যা প্রতারণার অভিযোগে বিএনপি নেতার বহিষ্কারের দাবি কৃষকদল নেতার ঈশ্বরদীতে সড়কে দূর্ঘটনায় প্রাণ গেল শিশুসহ ২ জনের হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ পাঁচ জনের নামে মামলার আবেদন অনলাইন সংবাদমাধ্যমের জন্য নতুন নীতিমালা আনা হচ্ছে-সংসদে প্রতিমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডের রায়ে আলহামদুলিল্লাহ বললেন জামায়াত আমির ৭.৮ মাত্রার ভূমিকম্পে ফিলিপাইনে ধসে পড়েছে বহু ভবন ওসমান হাদি হত্যা : সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৭ জুন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

সাঁথিয়ায় মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

জালাল উদ্দিন; সাঁথিয়া
  • আপডেটের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৫ সময় দর্শন

দেশের মাধ্যমিক স্তরের সকল এমপিওভুক্ত উচ্চ বিদ্যালয়,কলেজ ও মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সাঁথিয়া উপজেলা পরিষদ চত্বরে শিক্ষকরা মানববন্ধন করেছেন। সাঁথিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে এ মানববন্ধনে সোনাতলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ গোলাম মওলার সভাপতিত্বে বক্তব্য রাখেন,সাঁথিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল কাদের বিশ্বাস,একাডেমিক সুপারভাইজার আবদুর রাজ্জাক,বিটিএ’র কেন্দ্রীয় সহ-সভাপতি ইকবাল হোসেন, বাশিস’র সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,সাঁথিয়া পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিবর রহমান,দৌলতপুর ইমাম হোসেন একাডেমির প্রধান শিক্ষক মোস্তফা কামাল মানিক, নাড়িয়াগদাই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হান্নান, আফতাবনগর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, নন্দনপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহারুল ইসলাম, আফতাবনগর দাখিল মাদ্রাসার সুপার আবদুল মতিন প্রমুখ।পরে শিক্ষকনেতারা সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম এর নিকট স্মারকলিপি প্রদান করেন।শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন,বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারীরা চরম বৈষম্যের শিকার। বিগত সরকারের সময় বেশকয়েকবার আন্দোলন করার পরও তাদের জাতীয়করণের দাবি পূরণ করা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা তাদের ন্যায্য দাবি পূরণ করবেন বলে তারা দৃঢ় আশাবাদী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host