1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার: এলজিআরডি মন্ত্রী পাবনায় গুলি ও ছুরিকাঘাতে কলেজছাত্রসহ দুজনকে হত্যা প্রতারণার অভিযোগে বিএনপি নেতার বহিষ্কারের দাবি কৃষকদল নেতার ঈশ্বরদীতে সড়কে দূর্ঘটনায় প্রাণ গেল শিশুসহ ২ জনের হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ পাঁচ জনের নামে মামলার আবেদন অনলাইন সংবাদমাধ্যমের জন্য নতুন নীতিমালা আনা হচ্ছে-সংসদে প্রতিমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডের রায়ে আলহামদুলিল্লাহ বললেন জামায়াত আমির ৭.৮ মাত্রার ভূমিকম্পে ফিলিপাইনে ধসে পড়েছে বহু ভবন ওসমান হাদি হত্যা : সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৭ জুন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

সাবেক সেনা কর্মকর্তারা যাচ্ছেন নিহত লেফটেন্যান্ট তানজিমের বাড়িতে

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৬ সময় দর্শন

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা যাচ্ছেন কক্সবাজারের চকরিয়ায় ডাকাতের হামলায় নিহত লেফটেন্যান্ট তানজিম ছারওয়ার নির্জনের বাড়িতে।তারেক রহমানের পক্ষ থেকে নিহত তানজিমের পরিবারের প্রতি সমবেদনা জানাতেই আজ টাঙ্গাইল পৌর শহরের বাড়িতে যাচ্ছেন সেনাবাহিনীর সাবেক এ কর্মকর্তারা।তানজিমের গ্রামের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার করের বেতকা এলাকায়। তার পিতার নাম ছারওয়ার জাহান দেলোয়ার।উল্খ্যে, কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব মাইজপাড়া এলাকায় অভিযানে গিয়ে ডাকাতের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা মো. তানজিম ছারওয়ার নির্জন নিহত হন। তিনি সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে কর্মরত ছিলেন। গত ২৩ সেপ্টেম্বর সোমবার রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।তানজিম পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ৮২তম দীর্ঘ মেয়াদি কোর্সে ২০২২ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে আর্মি সার্ভিস কোরে (এএসসি) কমিশন লাভ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host