1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ সাশ্রয়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ ভাঙ্গুড়ায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত সমর্থিত মেয়র প্রার্থীর মতবিনিময় ভাঙ্গুড়ায় নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতা রুখে দিতে বিএনপির বিক্ষোভ নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি ঈশ্বরদীতে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতাকে ছুরিকাঘাত ভালো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী ভুয়া ফটোকার্ড ও অপতথ্য ছড়ালে কঠোর ব্যবস্থা, সতর্ক করলেন আইনমন্ত্রী পাবনায় নিখোঁজের ৭ দিন শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

সাঁথিয়ায় এক ব্যাক্তিকে গলা কেটে হত্যা

সাঁথিয়া প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৬ সময় দর্শন

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার চুলকাটাই গ্রামের মাঠের মধ্যে ধানক্ষেতে সাইফুল ইসলাম(৫৫)নামের এক অটোভ্যান চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। দুর্বৃত্তরা ভ্যান ছিনতাইয়ের পর তাকে হত্যা করে ফেলে রেখে যায় বলে নিশ্চিত করেছেন পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে সকালে লাশ উদ্ধার করেছেন। বুধবার (১৮সেপ্টেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের চুলকাটাই-ভায়নাপাড়া সড়কের ধান ক্ষেতের পাশে কৃষকেরা মাঠে গেলে গলা কাটা লাশ দেখতে পান। এ সময় তাঁরা থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করেছেন। স্থানীয় সাবেক ইউপি সদস্য বকুল হোসেন জানান, লোকমুখে খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে লাশ দেখি এবং থানা পুলিশক খবর দেওয়া হয়।আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে সাইফুল ইসলামের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ভ্যান ছিনতাইয়ের পর তাকে গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায়। হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।এ ঘটনায় পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এবং পাবনা সদর থানার এএসপি সার্কেল মাহফুজ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host