1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ সাশ্রয়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ ভাঙ্গুড়ায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত সমর্থিত মেয়র প্রার্থীর মতবিনিময় ভাঙ্গুড়ায় নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতা রুখে দিতে বিএনপির বিক্ষোভ নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি ঈশ্বরদীতে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতাকে ছুরিকাঘাত ভালো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী ভুয়া ফটোকার্ড ও অপতথ্য ছড়ালে কঠোর ব্যবস্থা, সতর্ক করলেন আইনমন্ত্রী পাবনায় নিখোঁজের ৭ দিন শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

পাবনা মেডিকেল কলেজের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৩ সময় দর্শন

জাতীয় পতাকার উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি, পায়রা উড়ানো এবং কেক কাটাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে পাবনা মেডিকেল কলেজের (পিএমসি) ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।  বুধবার ( ১৮ সেপ্টেম্বর)  সকালে কলেজের ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান ফটক থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন প্রান্ত ঘুরে আবারও প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কলেজের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পরে কলেজের মিলনায়তনে কেক কাটা হয়। এসব কর্মসূচিতে নেতৃত্ব দেন মেডিকেল কলেজের  অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস। এতে সকল বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। কর্মসূচিতে শিক্ষক ও শিক্ষার্থীরা রঙ খেলায় মেতে ওঠেন। একে অপরকে রঙ মেখে উৎসবমুখরভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন তারা। এ সময় পাবনা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ডা. আখতারুল আলম (আজাদ), সাধারণ সম্পাদক ডা.সিরাজুল ইসলাম শুভ সহ শিক্ষক সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host