1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

ভাঙ্গুড়ায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গরুর ব্যাপারী নিহত

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৮ সময় দর্শন
পাবনার ভাঙ্গুড়ায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে সাইদুল ইসলাম সরদার (৪০) নামে এক গরুর ব্যাপারী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন তার আপন ভাগনি জামাই সিদ্দিক হোসেন(৪০)। নিহত সাইদুল পাশ্ববর্তী চাটমোহর উপজেলার সেনগ্রামের মৃত মজিবুর সরদারের ছেলে ও আহত সিদ্দিক ভাঙ্গুড়া উপজেলার পরমান্দপুর গ্রামের মৃত  আব্দুল হামিদ ফকিরের ছেলে। আজ বুধবার দুপুরে উপজেলার মির্জাপুর-এরশাদনগর সড়কের নৌবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গুড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা সরদার জাফর ইকবাল হিরোক মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, দুপুর ১২ টার দিকে মোটরসাইকেল যোগে বিশাকোল গ্রামে গরু কিনতে যাচ্ছিলেন  গরুর ব্যাপারী সাইদুল ও তার ভাগনি জামাই  সিদ্দিক। পথিমধ্যে উপজেলার নৌবাড়িয়া গ্রামে পৌঁছালে একটি ইট বোঝাই ট্রলিকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান তারা। এসময় ট্রলির চাকার নিচে পড়ে গুরুত্বর আহত হন সাইদুল।এ ঘটনায় সামান্য আহত হন সিদ্দিক। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইদুলকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি নাজমুল হক বলেন,ঘটনাটি তার জানা নাই। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host