1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া জেলা পরিষদের প্রাচীন ডাক বাংলোর জায়গা জবরদখল ! ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর গুম-খুনের বিচার দাবিতে রাজধানীতে ১১ দলীয় সমাবেশের ঘোষণা বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক অর্থনীতি ঘুরে দাঁড়াতে আরও দুই বছর সময় লাগবে, বললেন অর্থমন্ত্রী ২৩ জুন ঘিরে বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা, র‍্যাবের সতর্কবার্তা মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী ধান মাড়াই করতে এসে শ্রমিকের মৃত্যু;মারধরের অভিযোগ

হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিশু বায়েজিদ

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৪৩ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ার জন্ম প্রতিবন্ধী শিশু বায়েজিদকে একটি হুইল চেয়ার কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন পাবনা জেনারেল হাসপাতালের হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার ডা. জাকারিয়া খান মানিক। অবশেষে তিনি তার কথা রাখলেন। হতদরিদ্র পরিবারের শিশুটির চলাফেরার জন্য তিনি একটি হুইল চেয়ার প্রদান করলেন ।

গত শনিবার বিকেলে ভাঙ্গুড়া প্রেসক্লাব চত্বরে তার ছোট ভাই দিলপাশার ইউনিয়ন যুবদলের আহবায়ক সজীব হোসেন খান শিশুটির মায়ের নিকট হুইল চেয়ারটি তুলে দেন। এসময় মানবজমিন পত্রিকার প্রতিনিধি ও ভাঙ্গুড়া প্রেসক্লাবের সদস্য সচিব মো. মনিরুজ্জামান ফারুক ও স্থানীয় হোমিওপ্যাথিক চিকিৎসক ফরিদ সরকার উপস্থিত ছিলেন। ওই শিশুটি উপজেলার দিলপাশার ইউনিয়নের পাছ বেতুয়ান গ্রামের হতদরিদ্র ইউনুস আলীর ছেলে ।

অর্থাভাবে প্রতিবন্ধী সন্তানকে হুইল চেয়ার কিনে দেওয়ার সামর্থ্য ছিল না দরিদ্র পরিবারের। তাই একটি হুইল চেয়ারের আকুতি জানিয়েছিলেন শিশুটির পিতা। গত ১০ জুলাই ‘একটি হুইল চেয়ারের আকুতি’- শিরোনামে মানবজমিন পত্রিকায় এসংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়।প্রতিবেদনটি নজরে আসে মানবিক চিকিৎসক জাকারিয়া খান মানিকের। সেসময় ওই শিশুটিকে একটি হুইল চেয়ার কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

শিশুটির মা হালিমা খাতুন জানান, তার প্রতিবন্ধী সন্তানের চলাফেরার জন্য হুইল চেয়ার পেয়ে তিনি ভীষণ খুশি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host