1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার: এলজিআরডি মন্ত্রী পাবনায় গুলি ও ছুরিকাঘাতে কলেজছাত্রসহ দুজনকে হত্যা প্রতারণার অভিযোগে বিএনপি নেতার বহিষ্কারের দাবি কৃষকদল নেতার ঈশ্বরদীতে সড়কে দূর্ঘটনায় প্রাণ গেল শিশুসহ ২ জনের হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ পাঁচ জনের নামে মামলার আবেদন অনলাইন সংবাদমাধ্যমের জন্য নতুন নীতিমালা আনা হচ্ছে-সংসদে প্রতিমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডের রায়ে আলহামদুলিল্লাহ বললেন জামায়াত আমির ৭.৮ মাত্রার ভূমিকম্পে ফিলিপাইনে ধসে পড়েছে বহু ভবন ওসমান হাদি হত্যা : সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৭ জুন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

ভাঙ্গুড়ায় বিষধর সাপের কামড়ে প্রাণ গেল যুবতীর

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫১ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় বিষধর সাপের কামড়ে মহিমা খাতুন (২২) নামের এক যুবতীর মৃত্যু হয়েছে। গত বুধবার রাত দেড়টার দিকে উপজেলার ভবানীপুর দিয়ারপাড়া গ্রামে এঘটনা ঘটে। মহিমা ওই গ্রামের আমিরুল ইসলাম ফকিরের ছোট মেয়ে।

স্থানীয়রা জানান, রাতের খাবার খেয়ে ভাই ও বোনের মেয়েকে সঙ্গে নিয়ে শোবার ঘরের মেঝেতে ঘুমিয়ে পড়েন মহিমা। রাত দেড়টার দিকে ঘুমের মধ্যে তার বাম পায়ে একটি বিষধর সাপ কামড় দেয়। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন তাকে স্থানীয় ওঝার নিকট নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে আজ বৃহস্পতিবার দুপুরে ওই ঘর খুঁড়ে একটি বিষধর সাপ পিটিয়ে মারেন এলাকাবাসী।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আল আমিন হোসেন বলেন, রাত তিনটার দিকে মৃত অবস্থায় মেয়েটিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। বিষধর কোন সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host