1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০২ মে ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
থানা দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করা হচ্ছে: ডিএমপি কমিশনার ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী আবারও যুদ্ধের শঙ্কা: রণপ্রস্তুতি চলছে যুক্তরাষ্ট্রের আজ মহান মে দিবস ভাইকে তুলে নেওয়ার ঘটনায় ফেসবুকে পোস্ট, সাংবাদিককে লাঞ্চিত করলো বিএনপি নেতার ভাই ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন, আজ ট্রাইব্যুনালের সিদ্ধান্ত সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে কলেজ শিক্ষক নিহত

ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতে মাটি ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৩৮৫ সময় দর্শন
ভাঙ্গুড়া প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় পাউবোর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বরোপিট থেকে ভেকু (এস্কেভেটর)দিয়ে মাটি কেটে বিক্রি করার অভিযোগে দুলাল হোসেন নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত ওই ব্যক্তি একজন মাটি ব্যবসায়ী।তার বাড়ি পাশ্ববর্তী ফরিদপুর উপজেলার সাভার গ্রামে। এসময় মাটি পরিবহন কাজে ব্যবহৃত গাড়ির তিন চালককে অর্থদন্ড প্রদান করা হয়।এরা হলেন,আব্দুল্লাহ প্রামানিক, রুহুল আমিন ও রিপন কুমার হলদার।বুধবার (৫ জুন) রাতে উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের টলটলিয়াপাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ভাঙ্গুড়া থানা-পুলিশের একটি দল তাকে সহযোগিতা করেন। বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী।
 ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের টলটলিয়াপাড়া গ্রামের পানি উন্নয়ন বোর্ডের  বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বরোপিট হতে প্রায় মাস খানেক ধরে ভেকু দিয়ে মাটি কাটছিল কয়েকজন মাটি ব্যবসায়ী।বাঁধের এসব মাটি তারা বিভিন্ন ইটভাটায় বিক্রি করে আসছিলেন। অনেক গভীর করে সেখান থেকে মাটি কাটায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি হুমকির মুখে পড়ে।
বিষয়টি জানার পর স্থানীয় প্রশাসন ও পাউবোর কর্মকর্তারা সেখান থেকে মাটি না কাটার নির্দেশ দেন । এতে কয়েকদিন মাটি কাটা থেকে বন্ধ রাখলেও পুনরায় ভেকু দিয়ে সেখান থেকে মা্টি কাটা আরম্ভ করেন তারা।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)নাজমুন নাহারের নির্দেশে বুধবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজীর নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করা  হয়। অভিযান শেষে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত মাটি ব্যবসায়ী দুলাল হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও  এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া মাটি পরিবহন কাজে ব্যবহৃত গাড়ি চালক আব্দুল্লাহ প্রামানিককে ২ হাজার, রুহুল আমিনকে ৫ হাজার ও রিপন কুমার হলদারকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়
 এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী বলেন,বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(খ) ধারা লঙ্ঘন করায় উক্ত আইনের ১৫ ধারা অনুযায়ী এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত ও এক লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।এছাড়া মাটি পরিবহন কাজে ব্যবহৃত গাড়ির তিন চালককে অর্থদন্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে দন্ডিত ব্যক্তিকে পুলিশের সহযোগিতায় পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার বলেন,২০১৮ এর ৬৬ ধারা মোতাবেক দোষী ব্যক্তিদের যথাক্রমে ২০০০,৫০০০ ও ১০,০০০ অর্থ দন্ডে দন্ডিত করা হয়েছে এবং বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০এর ৪(খ) ধারা লংঘনে উক্ত আইনের ১৫ ধারা অনুযায়ী দুলাল হোসেনকে ১,০০,০০০ টাকা অর্থ দন্ড ও ছয় মাসের কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host