1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সাঁথিয়ায় পূর্ব বিরোধের জেরে ২ পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৫ প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি ‘এখন টিভি’র সাংবাদিকদের বাধ্যতামূলক ছুটিতে ডিআরইউ’র উদ্বেগ ভাঙ্গুড়া সাব-রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজি গণশুনানির জন্য অনুসন্ধান চলছে ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত ২ সরিষা ফসলের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ১৩ পদে নিয়োগ বরকতময় মাস মাহে রমজান শুরু, ব্যাংক ও অফিস চলছে পরিবর্তিত সময়সূচিতে আজ থেকে সব স্কুল-কলেজ-মাদরাসায় ছুটি

কাপুড়ের দোকানে সরকারি চাউল মজুদ, আ.লীগ নেতাকে জরিমানা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১৯৩ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় কাপুড়ের দোকানে ১২ বস্তা সরকারি চাউল মজুদ রাখার অভিযোগে রেজাউল করিম রেজা নামে এক আওয়ামী লীগ নেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেল ৪ টায় উপজেলার শরৎনগর বাজারে এ অভিযান হয়।

দণ্ডপ্রাপ্ত রেজা উপজেলার সদর ইউনিয়নের কৈডাঙ্গা খাপাড়া গ্রামের মৃত সেকেন্দার আলী খানের ছেলে। তিনি ভাঙ্গুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী।

জানা গেছে, শরৎনগর বাজারে মো. রাঙ্গা সরদারের কাপুড়ের দোকানে সরকারি চাউল মজুদ রাখা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী। সেখান থেকে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর খাদ্য বান্ধব কর্মসূচীর ১২ বস্তা সরকারি চাউল জব্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সরকারি চাউল মজুদ রাখার দায়ে রেজাকে ১০ হাজার টাকা জরিমানা করেন তিনি। অভিযানকালে থানা পুলিমের এসআই মো. আকরাম হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১২ বস্তা সরকারি চাউল জব্দ করে রেজাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host