1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সাঁথিয়ায় পূর্ব বিরোধের জেরে ২ পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৫ প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি ‘এখন টিভি’র সাংবাদিকদের বাধ্যতামূলক ছুটিতে ডিআরইউ’র উদ্বেগ ভাঙ্গুড়া সাব-রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজি গণশুনানির জন্য অনুসন্ধান চলছে ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত ২ সরিষা ফসলের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ১৩ পদে নিয়োগ বরকতময় মাস মাহে রমজান শুরু, ব্যাংক ও অফিস চলছে পরিবর্তিত সময়সূচিতে আজ থেকে সব স্কুল-কলেজ-মাদরাসায় ছুটি

ভাঙ্গুড়ায় গভীর রাতে গার্মেন্টস দোকানে আগুন

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ২০৫ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় পত্রিকা এজেন্ট দুলাল কুমার দাসের ভাতিজার গার্মেন্টস দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে পৌর শহরের ভাঙ্গুড়া বাজার কিংস প্লাজায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করছেন দোকান মালিক।

জানা যায়, ফ্রেন্ডস ফ্যাশন নামে কাপুরের দোকানটি দুলাল কুমার দাসের ভাতিজা মিলন কুমার দাস ওরফে পিন্টু পরিচালনা করেন। সোমবার রাত ২টার দিকে দোকান বন্ধ করে তিনি বাসায় যান। ৩টার দিকে বাজারে কর্তব্যরত নিরাপত্তা প্রহরীরা দোকানের ভিতরে ধোঁয়া দেখলে পিন্টুকে খবর দেন। খবর পেয়ে দুলাল কুমার এসে দোকানে আগুন দেখতে পান। এ সময় মসজিদে মাইকে ঘোষণা দিলে পুলিশসহ শত শত মানুষ বালি ও পানি নিয়ে এসে প্রায় ৩০ মিনিট চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। এতে দোকানে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

দুলাল কুমার দাস বলেন, আগুনে দোকানের সব পোশাক পুড়ে গেছে। সারা দিনে বিক্রির টাকা ছিল। সেগুলো পুড়ে গেছে। লোন তুলে ব্যবসাটা দাঁড় করানো হয়েছিল। এখন কিভাবে ব্যবসাটা দাঁড় করাব জানি না।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ও জনগণ দীর্ঘক্ষণ চেষ্টার পরে আগুন নিভিয়ে ফেলে। পরে ফায়ার সার্ভিসকর্মীরা আসে। তাদের সঙ্গে কথা বলে আগুনের সূত্রপাতের বিষয়টি জানার চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host