1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

ভাঙ্গুড়ায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রদান উপলক্ষ্যে ইউএনও’র প্রেস ব্রিফিং

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ২৫৯ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি:
প্রধানমন্ত্রী কর্তৃক ভুমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি এবং গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে মঙ্গলবার পাবনার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন।

উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: বাকি বিল্লাহ,সহকারী কমিশনার(ভুমি)বিপাশা হোসাইন,উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রনজু,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভিন পাখি,সমাজ সেবা অফিসার মো: জাহিদুল ইসলাম ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।


প্রেস ব্রিফিং-এ ইউএনও মোহাম্মদ নাহিদ হাসান খান জানান,চতুর্থ পর্যায়ে ভাঙ্গুড়া উপজেলার চন্ডিপুর,দাসবেলাই,পাথরঘাটা ও চরভাঙ্গুড়া আশ্রয়ন প্রকল্পে ১২টি পরিবারকে পুনর্বাসিত করা হচ্ছে। এ নিয়ে উপজেলার মোট ৫৯টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি প্রদান করা হয়। আগামীতে এরকম আরও ৪০টি ঘর নির্মিত হচ্ছে বলেও তিনি জানান।

প্রেস ব্রিফিং এর পর চন্ডিপুর আশ্রয়কেন্দ্রে ঘর পাওয়া নাসিমা খাতুন,চরভাঙ্গুড়া ঘর পাওয়া সম্ভু ও সোনেতা খাতুন তাদের অনুভুতি প্রকাশ করতে গিয়ে আনন্দে কেঁদে ফেলেন। তারা বলেন,“সারাজীন রাস্তার ধারে টঙ তুলে অনেক কষ্টে জীবন পার করছিলাম। অবশেষে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেব দূতের মত আমাদের নতুন ঘর ও জমি প্রদান করলেন যা সত্যি বিষ্ময়কর!” তারা প্রধানমন্ত্রীর জন্য প্রাণভরে দোয়া করেন।

উল্লেখ্য,বুধবার মাননীয় প্রধানমন্ত্রী  চতুর্থ ফেজে একযোগে সারা দেশে শুভ উদ্বোধনের মাধ্যমে তার উপহারের ঘর প্রদান করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host