1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবি জাতীয় যুবশক্তির বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে-স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় বাংলাদেশীসহ নিহত ১২ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে অর্থনীতির দৃশ্যপট ভাঙ্গুড়ায় বিশ্ব নদী দিবসে এনজিও টিএসপি`র আলোচনা সভা সাংবাদিকদের সবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়-এমপি রুমা এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে ‘চ্যালেঞ্জড্ শিক্ষার্থী সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক মুসলমানদের কারণে নয়, সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী: এমপি বুলু

প্রাথমিকের বৃত্তির ফল স্থগিত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৯২ সময় দর্শন

অনলাইন ডেস্ক : কোডিং ভুলের কারণে পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের তিন ঘণ্টা পর তা স্থগিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। 

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে ডিপিই থেকে ই-মেইলে সব ডিপিইওদের (জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা) ফল প্রকাশ না করার নির্দেশ দেয়। এর আগে দুপুর ১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়।

ডিপিইর নির্দেশনায় বলা হয়েছে, সংশোধিত ফলাফল আগামীকাল ১ মার্চ বিকালে পুনরায় প্রকাশ করা হবে।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক অনুপ কুমার রায় গণমাধ্যমকে জানান, প্রাথমিক বৃত্তির ফলে কিছু ভুল হয়েছে। তা সংশোধনের কাজ শুরু হয়েছে।

এর আগে দুপুর ১টায় ফল প্রকাশ করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বৃত্তির ফল প্রকাশ করেন প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। ঘোষিত ফলে প্রাথমিকের পঞ্চম শ্রেণিতে ৮২ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মাধ্যমে ট্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ কোটায় ৪৯ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host