1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবি জাতীয় যুবশক্তির বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে-স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় বাংলাদেশীসহ নিহত ১২ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে অর্থনীতির দৃশ্যপট ভাঙ্গুড়ায় বিশ্ব নদী দিবসে এনজিও টিএসপি`র আলোচনা সভা সাংবাদিকদের সবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়-এমপি রুমা এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে ‘চ্যালেঞ্জড্ শিক্ষার্থী সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক মুসলমানদের কারণে নয়, সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী: এমপি বুলু

যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন আইজিপি বেনজীর

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ২৫৩ সময় দর্শন

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। জাতিসংঘের পুলিশপ্রধান সম্মেলনে অংশ নিতে আজ (বৃহস্পতিবার) যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দলে আরও রয়েছেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) নাশিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মোহাম্মদ মাসুদ আলম।

এদিকে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা সরকারি আদেশে (জিও) বলা হয়, সামিটে অংশ নিতে আগামী ৩০ আগস্ট বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে প্রতিনিধি দলের। তারা ৩ সেপ্টেম্বর অথবা নিকটবর্তী সময়ে দেশে ফিরবেন।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক আদেশে জানায়, জাতিসংঘ সদর দপ্তরে ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পুলিশপ্রধানদের তৃতীয় সম্মেলন হবে।সম্মেলনে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

সফর ও ট্রানজিটের সময় তারা ‘কর্মরত হিসেবে গণ্য হবেন’ জানিয়ে ওই আদেশে বলা হয়, এ সফরের বিষয়ে ‘যথাযথ কর্তৃপক্ষের’ অনুমোদন আছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host