1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর গুম-খুনের বিচার দাবিতে রাজধানীতে ১১ দলীয় সমাবেশের ঘোষণা বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক অর্থনীতি ঘুরে দাঁড়াতে আরও দুই বছর সময় লাগবে, বললেন অর্থমন্ত্রী ২৩ জুন ঘিরে বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা, র‍্যাবের সতর্কবার্তা মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী ধান মাড়াই করতে এসে শ্রমিকের মৃত্যু;মারধরের অভিযোগ খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

ইভিএমে ভোট হবে সর্বোচ্চ দেড়শ’ আসনে, ইসি

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ২১১ সময় দর্শন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ দেড়শ’ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। আজ মঙ্গলবার অনুষ্ঠিত এক বৈঠকে ইসি এই সিদ্ধান্ত নিয়েছে।

বৈঠক শেষে কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

এর আগে সম্প্রতি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রস্তাবসমূহ পর্যালোচনা করে ইসি তার মতামতে জানিয়েছিল, ইভিএম ব্যবহারের পক্ষে রাজনৈতিক দলগুলোর আপত্তি এবং সমর্থন দুই-ই রয়েছে। রাজনৈতিক সংলাপ ছাড়াও ইতোপূর্বে ইভিএম নিয়ে যেসব কর্মশালা, মতবিনিময়, পরীক্ষা-নিরীক্ষা হয়েছে তার সার্বিক ফলাফল বিচার-বিশ্লেষণ করে ইভিএম ব্যবহার বিষয়ে কমিশন যথাসময়ে অবহিত করবে। সেই প্রেক্ষিতে ইসি আজ ইভিএম বিষয়ে সিদ্ধান্ত জানাল।

ওই মতামতে কমিশন নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করতে সংবিধান ও আইনে প্রদত্ত ক্ষমতা সততা ও সাহসিকতার সঙ্গে প্রয়োগ করতে বদ্ধপরিকর বলেও উল্লেখ করে।

উল্লেখ্য, নির্বাচন কমিশন গত জুলাই মাসে দেশের ৩৯টি নিবন্ধিত দলের মধ্যে ২৮টির সঙ্গে সংলাপ করেছে। ৯টি দল এই সংলাপ বর্জন করেছে। বাকি দুটি দলের সাথে সেপ্টেম্বরে সংলাপ অনুষ্ঠিত হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host