1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২৬ এর উদ্বোধন দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় বিরোধী দলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি: প্রধানমন্ত্রী তরুণ সমাজকে খেলাধুলায় মনোযোগী হতে হবে: ইউএনও আরিফুজ্জামান ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে সরকারি পরিপত্র পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে ব্যাপক রদবদল সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ ভাঙ্গুড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড আইনের শাসনই শেষ কথা নয়, অপরাধ দমনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে-প্রধানমন্ত্রী

তৈমুর কাকা’কে সঙ্গে নিয়ে কাজ করবেন আইভী

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২
  • ২৮৯ সময় দর্শন
তৈমুর কাকা’কে সঙ্গে নিয়ে কাজ করবেন আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে হ্যাট্রিক জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। এই নির্বাচনে আইভীর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার। তৈমুরকে কাকা সম্বোধন করে আইভী বলেছেন, জনগণের চাহিদা অনুযায়ী কাজ করবো। তৈমূর কাকার বাসায় মিষ্টি নিয়ে যাবো। তার পরামর্শ নিয়ে কাজ করবো। কাকা আগেও সহযোগিতা করেছেন।

নির্বাচনী প্রচারে তৈমুর আলম খন্দকার যেসব পরিকল্পনা তুলে ধরেছেন, সেগুলো বিবেচনায় নেওয়ার কথা বলেছেন আইভী। ওই সব পরিকল্পনার অনেক কিছুই তার পরিকল্পনার মধ্যেও আছে বলে জানিয়েছেন তিনি।

আইভী বলেছেন, ‘উনিও তো নারায়ণগঞ্জের মানুষ। উনিও নারায়ণগঞ্জের মানুষের কল্যাণে কথা বলেছেন, আমিও তা বলেছি। তাই উনিসহ সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে কাজ করব।’

শহরবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, ‘নারায়ণগঞ্জের জনগণ আমাকে বিমুখ করেনি। তবে আমি যেমনটা ভেবেছিলাম, এক লাখ ভোটের ব্যবধানে জিতব, তা হয়নি। যেহেতু ইভিএমে প্রথম ভোট। পুরো কাস্টিং হলে হয়তো এক লাখ ভোটেই জিততাম। তবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় জিতেছি। জনগণের মাধ্যমে সেই বিজয় এসেছে। আমি সবার প্রতি কৃতজ্ঞ। সবার জন্য এখন কাজ করব।’

নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমানকে ইঙ্গিত করে করে একজন সাংবাদিক আইভীর উদ্দেশে বলেন, নারায়নগঞ্জ–৪ আসনের সাংসদ যে কেন্দ্রে ভোট দিয়েছেন, সেখানে নৌকা প্রতীক কম ভোট পেয়েছে। এ ব্যাপারে আপনার মন্তব্য কী, জবাবে আইভী বলেন, ‘কে কোথায় ভোট দিয়েছে, কোথায় দেয়নি, তা বড় বিষয় নয়। ওই কেন্দ্র তৈমুর কাকার কেন্দ্র। তৈমুর কাকা তার কেন্দ্রে পাস করবে, এটাই স্বাভাবিক। আমার কেন্দ্রেও তো আমি পাস করেছি।’

শামীম ওসমানকে সঙ্গে নিয়ে কাজ করবেন কি না, এই প্রশ্নের জবাবে আইভী বলেন, যে কেউ মতামত দিতে পারেন। অংশগ্রহণ করতে পারেন। তিনি সবাইকে নিয়ে কাজ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host