1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিশ্ব নদী দিবসে এনজিও টিএসপি`র আলোচনা সভা সাংবাদিকদের সবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়-এমপি রুমা এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে ‘চ্যালেঞ্জড্ শিক্ষার্থী সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক মুসলমানদের কারণে নয়, সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী: এমপি বুলু আলোচনা ও কূটনীতির মাধ্যমেই পানি সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন নেকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, ক্লাস থেকে ঢাবির সেই শিক্ষিকাকে অব্যাহতি নকল দুধ তৈরি অভিযোগে কারখানা সিলগালাসহ জরিমানা ভাঙ্গুড়ায় ২১টি মন্দিরে দুর্গা পূজার আয়োজন,পরিদর্শনে ইউএনও স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২
  • ৩২২ সময় দর্শন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

শুক্রবার সকাল পৌনে ১০টায় সমাধিসৌধ বেদিতে ফুল দিয়ে তিনি শ্রদ্ধা জানান। এ সময় প্রধান বিচারপতি ফাতেহা পাঠ এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবার, গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ আলমাছ হোসেন মৃধা, গোপালগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহম্মাদ সাহাদাৎ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্বাস উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াসুর রহমান, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, টুঙ্গিপাড়ার উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র তোজ্জাম্মেল হক টুটুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, সহসভাপতি ইলিয়াস হোসেনসহ জজশিপ-ম্যাজিস্ট্রেসির কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

পরে প্রধান বিচারপতি সমাধিসৌধের ভেতরে যান এবং বঙ্গবন্ধু ও তার মা-বাবার কবর পরিদর্শন ও জিয়ারত করেন। এর পর তিনি বঙ্গবন্ধু ভবনে যান এবং সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে সেখানে স্বাক্ষর করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host