1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাঁথিয়ায় পূর্ব বিরোধের জেরে ২ পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৫ প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি ‘এখন টিভি’র সাংবাদিকদের বাধ্যতামূলক ছুটিতে ডিআরইউ’র উদ্বেগ ভাঙ্গুড়া সাব-রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজি গণশুনানির জন্য অনুসন্ধান চলছে ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত ২ সরিষা ফসলের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ১৩ পদে নিয়োগ বরকতময় মাস মাহে রমজান শুরু, ব্যাংক ও অফিস চলছে পরিবর্তিত সময়সূচিতে আজ থেকে সব স্কুল-কলেজ-মাদরাসায় ছুটি

শিক্ষিকার গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২
  • ৩৪৬ সময় দর্শন

রাজশাহীতে ফাতেমা খাতুন নামে এক স্কুল শিক্ষিকার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামীর সাদিকুল ইসলামের বিরুদ্ধে। ফাতেমা খাতুন রাজশাহী মহানগরীর মহিষবাথান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

অগ্নিদগ্ধ ফাতেমার ছোট বোন নূরজাহান খাতুন জানান, বুধবার দিবাগত রাত ১টার দিকে কোনো কিছু বোঝার আগেই ফাতেমার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় সাদিকুল। পরে সে পালিয়ে যায়। স্বজনরা ফাতেমার চিৎকারে ছুটে এসে তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করে। আগুনে তার মুখ, বুক ও দুই হাত পুড়ে গেছে।

নূর জাহান জানান, প্রায় ২০ বছর আগে বিয়ে হয় ফাতেমার। বিয়ের পর থেকেই ফাতেমাকে নির্যাতন করতো সাদিকুল। পারিবারিক ও সামাজিক চাপের কারণে বিষয়টি ধামাচাপ দেওয়া হচ্ছিলো। দুটি সন্তান থাকায় নির্যাতন সহ্য করেই এতদিন সংসার করে আসছিলেন ফাতেমা।

সাদিকুল ইসলামের বাড়ি মহানগরীর বুলনপুর ঘোষপাড়া এলাকায়। তার বাবা ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেন। এ ঘটনার পর থেকেই সাদিকুল ইসলাম পলাতক। মোবাইল ফোনও বন্ধ করে রেখেছেন।

রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় ফাতেমার ভাই বাদী হয়ে সাদিকুল ইসলামকে আসামি করে থানায় মামলা করেছেন। পুলিশ আসামি গ্রেপ্তারের চেষ্টা করছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host