1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

ফ্লাইওভারে আটকে রইল মোদির কনভয়; ‘বেঁচে ফিরেছি, এই অনেক’

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২
  • ৫২৯ সময় দর্শন
ফ্লাইওভারে আটকে রইল মোদির কনভয়; 'বেঁচে ফিরেছি, এই অনেক'

অনলাইন ডেস্ক

গন্তব্যে পৌঁছতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাঞ্জাবে একটি কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার সময় পথে একটি ফ্লাইওভারে প্রায় ২০ মিনিট আটকে ছিল তাঁর কনভয়। এরপর সেখান থেকে কনভয় ঘুরিয়ে বিমানবন্দরে ফেরেন তিনি।

সংবাদ সংস্থা জানায়, মোদির যাত্রাপথে অবরোধ করেছিল একদল বিক্ষোভকারী। কিন্তু ওই বিক্ষোভের কারণ প্রধানমন্ত্রী নন বলেই জানা গেছে। ওই ঘটনার পর বিমানবন্দরে ফিরে কর্মকর্তাদের উদ্দেশে মোদি বলেন, ‘বেঁচে ফিরতে পেরেছি, এই অনেক! এর জন্য মুখ্যমন্ত্রীকে (পাঞ্জাবের মুখ্যমন্ত্রী) আমার হয়ে ধন্যবাদ জানাবেন।’

বুধবার পাঞ্জাবের হুসেইনিওয়ালায় জাতীয় শহিদ মেমোরিয়ালে একটি কর্মসূচি ছিল প্রধানমন্ত্রীর। সকালে ভাতিন্দা বিমানবন্দরে নেমে কপ্টারে করে গন্তব্যে পৌঁছনোর কথা ছিল তাঁর। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় বিমানবন্দর থেকে গাড়িতেই রওনা দেন তিনি। এরপর যাত্রাপথে এই ঘটনা।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবহাওয়া খারাপ থাকায় স্থলপথে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে পাঞ্জাব পুলিশের ডিজিপির সঙ্গে আলোচনা করেই নেওয়া হয় সিদ্ধান্ত। নিরাপত্তায় গাফিলতির জন্য এ ঘটনা ঘটেছে বলে মনে করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনা নিয়ে পাঞ্জাবের চরণজিৎ চন্নী সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে।

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডার অভিযোগ, ওই ঘটনার সময় মুখ্যমন্ত্রী চন্নীকে ফোন করা হয়েছিল; কিন্তু তিনি ফোন তোলেননি। টুইটারে নড্ডা লেখেন, কয়েক হাজার কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্প নিয়ে পাঞ্জাবে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু তাঁকে যেভাবে ফিরে আসতে হলো, তা দুঃখজনক। এ রকম সংকীর্ণ মানসিকতার জন্য পাঞ্জাবের উন্নয়ন আটকে থাকবে না।

শহিদ মেমোরিয়ালে কর্মসূচির পর ফিরোজপুরে একটি জনসভাও করার কথা ছিল মোদির। ওই সভা থেকেই কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া জানান, কিছু বিশেষ কারণে সভায় আসতে পারেননি প্রধানমন্ত্রী।
সূত্র : হিন্দুস্তান টাইমস, এনডিটিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host