1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থীর ১৬ দফা ইশতেহার ঘোষণা ভাঙ্গুড়ায় ধানের শীষের বিশাল নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ইসির সুজানগরে বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থনে নির্বাচনী মিছিল ঢাকা-১৮ আসন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মান্না নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ চট্টগ্রাম বন্দরে চলছে ধর্মঘট—স্থবির কর্মক্ষেত্র ভাঙ্গুড়ায় পুলিশ কনস্টেবলকে রাজকীয় বিদায় বিএনপিকে প্রত্যাখ্যান করে দেশে আল্লাহর আইন ও কোরআনের শাসন কায়েম করতে হবে-অধ্যাপক মুজিবুর

ভাঙ্গুড়া বাজারের শংকর দাদার পরলোকগমন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৩২ সময় দর্শন

ভাঙ্গুড়া(পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ার পত্রিকা এজেন্ট শ্রী দুলাল চন্দ্র দাসের বড় ভাই শ্রী শংকর চন্দ্র দাস পরলোক গমন করেছেন। (ওঁ দ্বিব্যান লোকান স্ব গচ্ছতি) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি ভাঙ্গুড়া বাজারের মৃত ননী গোপাল দাসের ছেলে । দীর্ঘদিন তিনি লিভার জন্ডিস ও খাদ্যনালীতে টিউমার রোগে আক্রান্ত ছিলেন।

গত শুক্রবার রাত ১১টা ১০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ৫ মেয়েসহ অনেক গুণগ্রহী রেখে গেছেন। শনিবার দুপুরের দিকে ভাঙ্গুড়া কেন্দ্রীয় শশ্মানে তার মরদেহ দাহ করা হয়। তার মৃত্যুতে পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন ও পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল শোক প্রকাশ করেছেন।

ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব-উল-আলম বাবলু স্বর্গীয় শংকর দাসের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করে বলেন,তিনি ছিলেন একজন সদালাপি ও হাসি খুশি মানুষ। তিনি ছোটদের যেমন ভাল বাসতেন তেমনি বড়দের সম্মান করতেন। যার ফলে শংকর দাদা সবার কাছেই প্রিয় ব্যক্তি ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host