1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিলের সুযোগ পাবেন না-চিফ প্রসিকিউটর রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের মতবিনিময় চাটমোহরে কোনো বহিরাগতকে মেনে নেওয়া হবে না : এমপি রুমা আন্দোলনে দণ্ডপ্রাপ্ত এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না- ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা

ভারতকে উড়িয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৩৯৫ সময় দর্শন
ভারতকে উড়িয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে উড়িয়ে দিয়ে শিরোপা ঘরে তুলল বাংলাদেশের নারী ফুটবলাররা। আজ বুধবার কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে প্রতিবেশী দেশটিকে ১-০ গোলে হারিয়েছে বাংলার তারা। ৮০ মিনিটে দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন আনাই মুঘিনি।

পুরো ম্যাচে বাংলাদেশ অসংখ্য আক্রমণ করেও গোল পাচ্ছিল না। ৮০ মিনিটে আসে সেই মহেন্দ্রক্ষণ। রিপা ব্যাকহিল পাস করেন। আনাই মুঘিনি বক্সের বাইরে থেকে শট নেন। ভারতের গোলরক্ষক বলের ফ্লাইট বুঝতে পারেননি। তিনি বলে হাত লাগালেও গোল লাইন অতিক্রম করে বল। আর সঙ্গে সঙ্গেই নেচে ওঠে কমলাপুর স্টেডিয়ামের দর্শকরা।

বাংলাদেশ পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেছে। বাংলাদেশ ম্যাচের লিড পেত ১৬ মিনিটেই। ভারতের গোলরক্ষক ভুল করে গ্রিপে নিতে পারেননি। তহুরার নেওয়া শট ভারতের গোলরক্ষক গোললাইন সেভ করেন। বাংলাদেশের ফুটবলারদের দাবি ছিল বল লাইন ক্রস করেছে। রেফারি অবশ্য তার অবস্থানে অনড় থাকেন। রিপ্লেতে অবশ্য দেখা গেছে বল লাইনের ওপর ছিল।

৭৬ মিনিটে অবশ্য বল গোললাইন ক্রস করে জালেও গিয়েছিল। কিন্তু সহকারী রেফারি অফসাইডের পতাকা তুলেন। শেষ অবধি ৮০ মিনিটে অসাধারণ ফুটবল খেলা মেয়েদের গোলের আক্ষেপ ঘোচে। আনাই মুঘিনির গোলে জয়ের বন্ধরে পৌছে যায় বাংলার টাইগ্রেসরা।

এর আগে ২০১৮ সালে অনুষ্ঠিত অনুর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

পাঁচ দলের মধ্যে একমাত্র বাংলাদেশই ফাইনাল পর্যন্ত কোনো গোল হজম করেনি। গোলও দিয়েছে সবচেয়ে বেশি, ২০টি। ভারত ৯ গোল দিয়ে হজম করল ২টি এবং দুটি গোলই বাংলাদেশের বিপক্ষে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host