1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিলের সুযোগ পাবেন না-চিফ প্রসিকিউটর রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের মতবিনিময় চাটমোহরে কোনো বহিরাগতকে মেনে নেওয়া হবে না : এমপি রুমা আন্দোলনে দণ্ডপ্রাপ্ত এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না- ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

শ্রীলঙ্কার বিপক্ষে ১২-০ গোলে জিতে ফাইনালে বাংলাদেশ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৪৮১ সময় দর্শন
শ্রীলঙ্কার বিপক্ষে ১২-০ গোলে জিতে ফাইনালে বাংলাদেশ

অনলাইন ডেস্কঃ

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে লিগের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।অপেক্ষাকৃত দুর্বল দল হওয়ায় বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন লংকানদের বিরুদ্ধে একাদশ সাজিয়েছিলেন গুরুত্বপূর্ণ চার খেলোয়াড় মনিকা চাকমা, তহুরা খাতুন, আনাই মগিনি ও শামসুন্নাহার জুনিয়রকে বাইরে রেখে।

গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বাইরে রেখেই ছোটন বাজিমাত করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে। ১২-০ গোলের বিশাল ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে শীর্ষে থেকেই ফাইনাল নিশ্চিত করেছেন মারিয়া-আঁখিরা।

প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আরও ৮ গোল দিয়েছে স্বাগতিকরা। এই টুর্নামেন্টে এটিই সবচেয়ে বড় ব্যবধানের জয়।

ম্যাচে হ্যাটট্রিক করেছেন আফিদা খাতুন ও শাহেদ আক্তার রিপা। জোড়া গোল করেছেন রিতুপর্না চাকমা। বাকি গোলগুলো করেছেন আঁখি খাতুন, আনুচিং মগিনি, উন্নতি খাতুন ও স্বপ্না রানী।

আগামী ২২ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। লিগ পর্বে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

ভারতের কাছে হারলেও বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচের দিকে তাকিয়ে ছিল নেপাল। শ্রীলঙ্কা জিতলে ভারতের সঙ্গে ফাইনাল খেলতো তারা। কিন্তু বাংলাদেশের জয়ে গতবারের রানার্সআপ নেপালেরও বিদায় ঘণ্টা বেজেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host