1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ২০ মে ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় ভূমি মেলা উপলক্ষে র‌্যালি ও জনসচেতনতামূলক সভা কোরবানীর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ বিতরণ, ঋণ সুবিধা ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের উদ্যোগ চাটমোহরে তিন মাদকসেবীর কারাদন্ড ও জরিমানা ইরানে হামলা স্থগিতের ঘোষণার পর কমল তেলের দাম, স্বস্তি বিশ্ববাজারে ভূমিসেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার-প্রধানমন্ত্রী পবিত্র ঈদুল আজহা ২৮ মে সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির দুধের সাথে তেল মিশিয়ে ফ্যাট বৃদ্ধি,ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড শরীয়তপুরের চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে পাবনায় মানববন্ধন ৯৫ বারের মতো পেছাল রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন, নতুন তারিখ ধার্য

ভাঙ্গুড়ায় ৩ বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করেছে আ’লীগ  

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
  • আপডেটের সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৫২৭ সময় দর্শন

দলীয় শৃঙ্খলা ভঙ্গে করে বিদ্রোহী প্রার্থী হিসেবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশগ্রহণ করায় পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী লীগের ৩ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

বুধবার (১৫ ডিসেম্বর) বিকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রধান।

এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: লোকমান হোসেন,সাংগঠনিক সম্পাদক আজাদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

বহিষ্কৃতরা হলেন- উপজেলার পার-ভাঙ্গুড়া ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউর রহমান (বাদশা), দিলপাশার ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হান্নান প্রামানিক এবং অষ্টমনিষা ইউপির চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের ১নং যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শামছুল হক।

আব্দুর রহমান প্রধান বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত পত্রের নির্দেশনা অনুযায়ী চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়া এবং দলের শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডের দায়ে ওই তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host