1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিলের সুযোগ পাবেন না-চিফ প্রসিকিউটর রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের মতবিনিময় চাটমোহরে কোনো বহিরাগতকে মেনে নেওয়া হবে না : এমপি রুমা আন্দোলনে দণ্ডপ্রাপ্ত এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না- ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

‌‘কেন্দ্র দখল করলে আমরা করবো, ইনশাআল্লাহ!’

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৪৪৯ সময় দর্শন
‌‘কেন্দ্র দখল করলে আমরা করবো, ইনশাআল্লাহ!’

নোয়াখালী প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্র দখল করলে নিজেরাই করবেন বলে মন্তব্য করেছেন দেলোয়ার হোসেন দেলু নামের আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া নৌকা প্রতীকের একজন প্রার্থী। তিনি বলেছেন, ‌‘আওয়ামী লীগের টিকিট নিয়ে আপনাদের কাছে এসেছি, আপনাদের কাছে ভোট দাবি করছি, আপনারা আগামী ২৬ তারিখে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। কোন কেন্দ্র উনি নিজের হাতে নিয়ে যাবে, এগুলো খামাকা (ভুয়া) কথা। কেন্দ্র দখল করলে আমরা করবো, জোর করে ভোট নিলে আমরা নিবো। কারণ আমরা সরকারের প্রতিনিধি! ইনশাআল্লাহ।’

গত শনিবার সন্ধ্যায় নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে নোয়াখালীর সদর উপজেলার দাদপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু তার বক্তব্যে এসব মন্তব্য করেন। গতকাল রোববার রাতে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে যা মুহূর্তে ভাইরাল হয়।

দেলোয়ার হোসেন দেলু সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া নৌকা প্রতীকের প্রার্থী।

জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর সদর উপজেলার ৯টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ইউনিয়নগুলোতে আওয়ামী লীগের দলীয় প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। আগামী ৭ ডিসেম্বর অন্য প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

নির্বাচনকে সামনে রেখে গত ৪ ডিসেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দাদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বারাহীপুর এলাকায় নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন আওয়ামী লীগ প্রার্থী দেলোয়ার হোসেন দেলু। সেখানে তিনি নিজের নেতাকর্মী ও স্থানীয় ভোটারদের উদ্দেশে বক্তব্য দেন।

এ বিষয়ে জানতে চাইলে দাদপুর ইউনিয়নের নৌকার প্রার্থী দেলোয়ার হোসেন দেলু এমন বক্তব্য দিয়েছেন স্বীকার করে বলেন, ‘আমি অন্য সূত্র ধরে এ কথা বলেছি। ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়েছে বলে আমি জানতে পেরেছি। এটি আমার ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মিজানুর রহমান শিপনের কাজ। ’

এ ঘটনায় আজ সোমবার থানায় অভিযোগ করবেন বলে জানান আওয়ামী লীগের এই নেতা। তিনি বলেন, ‘আমি কথাগুলো ওইভাবে বলিনি। আমি বলেছিলাম, আমার প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান শিপন বলেছিল ভোট গ্রহণের দিন ১২টার পর কেন্দ্র দখল করে নিবে। ওই কথার ভিত্তিতে আমি বলেছিলাম আমরা সরকারের প্রতিনিধি, কেন্দ্র কাটলে আমরা কাটবো, দখল করলে আমরা করবো, আপনারা র্নিভয়ে কেন্দ্রে ভোট দিতে আসবেন, আপনাদের নিরাপত্তা আমরা দিবো। কিন্তু আমার ওই বক্তব্যকে কেটে খণ্ডিত করে মিজানুর রহমান শিপন তার লোকজন দিয়ে প্রচার করছে। এ বিষয়ে আমি থানায় অভিযোগ দিবো।’

আওয়ামী লীগ প্রার্থীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মিজানুর রহমান শিপন বলেন, ‘তিনি নিজ মুখে কেন্দ্র দখলের কথা বলেছেন, যার ভিডিও ইতোমধ্যে সবখানে ছড়িয়ে পড়েছে। আমি কেন উনার বিরুদ্ধে অপপ্রচার করবো? এ ছাড়াও চেয়ারম্যান থাকা অবস্থায় তিনি অনেক অনিয়ম করেছেন। এখন আবার ভোটের দিন কেন্দ্র দখল করাসহ আমার লোকজনকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছেন। আমি এসব বিষয়ে থানায় জিডি করে রেখেছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host