1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর গুম-খুনের বিচার দাবিতে রাজধানীতে ১১ দলীয় সমাবেশের ঘোষণা বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক অর্থনীতি ঘুরে দাঁড়াতে আরও দুই বছর সময় লাগবে, বললেন অর্থমন্ত্রী ২৩ জুন ঘিরে বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা, র‍্যাবের সতর্কবার্তা মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী ধান মাড়াই করতে এসে শ্রমিকের মৃত্যু;মারধরের অভিযোগ খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

বেড়া পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র বাতেনসহ চার মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৬৩৬ সময় দর্শন
বেড়া পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র বাতেনসহ চার মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
পাবনা প্রতিনিধিঃ
পাবনার বেড়া পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র আব্দুল বাতেনসহ চার মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। রোববার ইভিএম পদ্ধতিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
পাবনা জেলার সিনিয়র নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা মো. মাহবুবুর রহমান এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, বেড়া পৌরসভার মোট ১৮ কেন্দ্রের মোট ভোটার ৪২ হাজার ৯১০ জন। সেখানে মেয়র পদের ৫ প্রার্থী মিলে পেয়েছেন ৩০ হাজার ৬৪ ভোট।
ফলাফল অনুযায়ী আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী অ্যাডভোকেট আসিফ শামস রঞ্জন পেয়েছেন ২১ হাজার ৮৮৩ ভোট। বেড়া উপজেলার আওয়ামীলীগের বহিস্কৃত সভাপতি বর্তমান মেয়র আব্দুল বাতেন নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৬৬০ ভোট। আওয়ামীলীগের বহিস্কৃত সদস্য এএইচএম ফজলুর রহমান মাসুদ রেল ইঞ্জিন প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪৭৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী কেএম আব্দুল্লাহ জগ প্রতীকে পেয়েছেন ৮১৭ ভোট এবং শামসুল হক টুকুর ভাতিজি এসএম সাদিয়া আলম মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ২২৫ ভোট। শতকরা ৭০ ভাগের উপর ভোট পড়েছে।
পাবনা জেলার সিনিয়র নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা মো. মাহবুবুর রহমান আরও জানান, প্রদত্ত ভোটের শতকরা আট শতাংশ ভোট অর্থাৎ ৩ হাজার ৭৫৪ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। সে ক্ষেত্রে বর্তমান মেয়র আব্দুল বাতেন, এএইচএম ফজলুর রহমান মাসুদ, কেএম আব্দুল্লাহ এবং এসএম সাদিয়া আলমের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
আওয়ামীলীগ প্রার্থী অ্যাডভোকেট আসিফ শামস রঞ্জন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি‘র বড় ছেলে। আর জামানত হারানো নিকটতম প্রতিদ্ব›িদ্ব আব্দুল বাতেন টুকুর আপন ছোট ভাই ও বর্তমান মেয়র এবং অপর জামানত হারানো এসএম সাদিয়া আলম শামসুল হক টুকুর বড় ভাইয়ের মেয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host