1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

বাংলাদেশ কখনো ব্যর্থ হতে পারে না : প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ২৯৩ সময় দর্শন
বাংলাদেশ কখনো ব্যর্থ হতে পারে না : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি

অনলাইন ডেস্কঃ

সবার সম্মিলিত প্রচেষ্টায় অর্জিত বাংলাদেশ কখনো ব্যর্থ হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে পদক প্রদান অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ আজ আন্তর্জাতিক ক্ষেত্রেও সমানতালে চলতে পারে।  জাতির পিতার আদর্শে গড়ে তোলা এ অগ্রযাত্রা যেন কোনোভাবেই ব্যহত না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ৭৪ সালে জাতির পিতা প্রতিরক্ষা নীতিমালা করে গিয়েছিলেন। তার ভিত্তিতে আমরা সশস্ত্র বাহিনীকে আরও উন্নত করার জন্য ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছি। প্রতিটি প্রতিষ্ঠানের উন্নয়ে আমরা আরও কর্মসূচি গ্রহণ করে যাচ্ছি।

জাতির পিতা যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তুলে স্বল্পোন্নত দেশ হিসেবে রেখে গিয়েছিলেন উল্লেখ করে শেখ হাসিনা আরও বলেন, তারই আদর্শ অনুসরণ করে আজকে বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদায় নিয়ে এসেছি।

প্রধানমন্ত্রী জানান, করোনার মোকাবিলায় বাংলাদেশ যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে। আমাদের প্রতিটি পর্যায়ের মানুষ আন্তরিকতার সঙ্গে কাজ করেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে। যে কোনো দুর্বিপাক আসুক না কেন তা মোকাবিলা করার সক্ষমতা আমরা অর্জন করেছি। আমরা প্রতিটি বাহিনীর প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। আজ এটুকু দাবি করতে পারি, আন্তর্জাতিক যে কোনো ক্ষেত্রে বাংলাদেশ সমান তালে পা মিলিয়ে চলতে পারে, সে সক্ষমতা বাংলাদেশ অর্জন করেছে।

এর আগে সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে, মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর (শহীদ) সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন।

এদিকে, যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে সেনা, নৌ ও বিমান বাহিনীর পক্ষ থেকে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host