1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিলের সুযোগ পাবেন না-চিফ প্রসিকিউটর রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের মতবিনিময় চাটমোহরে কোনো বহিরাগতকে মেনে নেওয়া হবে না : এমপি রুমা আন্দোলনে দণ্ডপ্রাপ্ত এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না- ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

ভাঙ্গুড়ায় শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ১

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৬০৩ সময় দর্শন
ভাঙ্গুড়ায় শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ১

ভাঙ্গুড়া প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় আইরুন নেছা(৬০) নামের বৃদ্ধ শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগে তার জামাই রবিউল ইসলাম এর বোন রোবেকা(৩২)ক আটক করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ। বুধবার সকালের দিকে উপজেলার খানমরিচ ইউনিয়নের পাইকপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। নিহত আইরুন নেছা খানমরিচ ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের মৃত আয়ুবের স্ত্রী। নিহতের ছেলে আবুসামা বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় হত্যা মামলা দায়ে করেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়,নিহত আইরুন নেছার কন্যা আদুীরর সাথে রবিউলের প্রায় ৪ বছর আগে পারিবারিকভাবে বিবাহ হয়। বিবাহের পর থেকে তার শাশুড়ির বাড়িতেই থাকত তারা। প্রায় ৮ মাস পূর্বে স্ত্রী সাথে সর্ম্পকের অবনতি ঘটলে রবিউল সন্তান ও তার স্ত্রীকে রেখে তার পিতার বাড়ি চলে যায়। এরপর ঘটনার দিন আইরুন নেছা উপজেলার চন্ডিপুর বাজারে ১০ টাকা মূল্যের চাউল আনতে গেলে তার জামাতা রবিউল ইসলামের সাথে দেখা হয়। রবিউল ইসলাম শাশুড়িতে বাড়িতে ডেকে নিয়ে যায় । সেখানে কথা বলার এক পর্যায়ে রবিউল ও তার বোন রেবেকার সাথে আইরুন নেছা তর্কবিতর্কে জড়িয়ে পড়েন। তখন রবিউল ও তার বোন রেবেকা দুজন মিলে আইরুন নেছাকে বেধরক পেটাতে থাকে। পিটুনীতে তিনি অসুস্থ্য হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত দেড়টার দিকে মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি মুঃ ফয়সাল বিন আহসান বলেন, হত্যার অভিযোগে প্রধান আসামী রেবেকাকে আটক করা হয়েছে। বাকী আসামীদের আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host