1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাঁথিয়ায় পূর্ব বিরোধের জেরে ২ পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৫ প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি ‘এখন টিভি’র সাংবাদিকদের বাধ্যতামূলক ছুটিতে ডিআরইউ’র উদ্বেগ ভাঙ্গুড়া সাব-রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজি গণশুনানির জন্য অনুসন্ধান চলছে ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত ২ সরিষা ফসলের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ১৩ পদে নিয়োগ বরকতময় মাস মাহে রমজান শুরু, ব্যাংক ও অফিস চলছে পরিবর্তিত সময়সূচিতে আজ থেকে সব স্কুল-কলেজ-মাদরাসায় ছুটি

ভাঙ্গুড়ায় মাদক সেবনরত অবস্থায় সরকারি কর্মচারিসহ আটক ২

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৯৯৭ সময় দর্শন
ভাঙ্গুড়ায় মাদক সেবনরত অবস্থায় সরকারি কর্মচারিসহ আটক ২

ভাঙ্গুড়া প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় অফিস চত্বরে বসে মাদক সেবনরত অবস্থায় শরিফুল ইসলাম(৪২) ও জাকির হোসেন(৩৬) নামের এক সরকারি কর্মচারিসহ দুইজনকে আটক করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ । বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে পুলিশ উপজেলা প্রাণি সম্পদ অফিস চত্বর থেকে তাদেরকে আটক করে।

জানা গেছে, আটককৃত শরিফুল ইসলাম ভাঙ্গুড়া উপজেলা প্রাণি সম্পাদ অফিসের মিশ্রণকারি ও পাশ্ববর্তী চাটমোহর উপজেলার নারিকেল পাড়া বাসিন্দা মৃত আব্দুল জব্বারের ছেলে ও অপরজন ভাঙ্গুড়া চৌবাড়িয়া মহল্লার কাশেম এর ছেলে।

পুলিশ জানান, উপজেলা প্রাণি সম্পদ অফিস চত্বরে কয়েকজন বসে মাদক সেবন করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া থানার এসআই মোস্তফা ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে শরিফুল ইসলাম , জাকির হোসেন কে আটক করে । এসময় অপরজন পালিয়ে যায়। এসময় তাদেরকে জিজ্ঞাসাবাদে শরিফুল ইসলাম উপজেলা প্রাণি সম্পদ অফিসের মিশ্রণকারি পদে চাকুরিরত কর্মচারি বলে জানান। তাদের আটক করে ভাঙ্গুড়া থানা নিয়ে আসে।

ঘটনার সত্যতা স্বীকার করে ভাঙ্গুড়া থানার ওসি মুঃ ফয়সাল বিন আহসান বলেন, আাটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজ্জু করে আদালতের সোর্পদ্য করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host