1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর গুম-খুনের বিচার দাবিতে রাজধানীতে ১১ দলীয় সমাবেশের ঘোষণা বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক অর্থনীতি ঘুরে দাঁড়াতে আরও দুই বছর সময় লাগবে, বললেন অর্থমন্ত্রী ২৩ জুন ঘিরে বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা, র‍্যাবের সতর্কবার্তা মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী ধান মাড়াই করতে এসে শ্রমিকের মৃত্যু;মারধরের অভিযোগ খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

‘অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং নয়’

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৪১৫ সময় দর্শন
‘অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং নয়’

সীতাকুণ্ড প্রতিনিধি//

দুই কাঁধে অস্ত্র নিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডের এক যুবকের ছবি ভাইরাল হয়েছে। ফেসবুকে ওই ছবি পোস্ট করে তিনি লিখেন- ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আমরা শেখ হাসিনার সৈনিক, অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেই নাই।’

খোঁজ নিয়ে জানা গেছে, মো. জাহেদ নামে ওই যুবক সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল বাংলাবাজার এলাকার বাসিন্দা। গতকাল রোববার রাতে ওই ছবি পোস্ট করে তিনি আরও লেখেন, ‘১১ তারিখ দেখিয়ে দেব কার বুকের পাটা আছে।’ কার উদ্দেশে এই হুঁশিয়ারি তা স্পষ্ট নয়।

১১ তারিখ সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ হবে।  তার আগে এমন ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচনা হলে মুছে ফেলা হয়। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন জাহেদ। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজড়ে এসেছে।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ওই যুবকের সঙ্গে রাজনৈতিক নেতাদের ছবি দেখা গেছে। তবে তার রাজনৈতিক কোনো পদবি আছে কিনা নিশ্চিত হওয়া যায়নি। শুনেছি তিনি ওই এলাকার এক ইউপি সদস্য প্রার্থীর আত্মীয়।

এ ঘটনায় ওই প্রার্থীর প্ররোচনা রয়েছে কিনা তা জানার চেষ্টা করা হচ্ছে বলে জানান ওসি। অভিযুক্ত যুবককে আটক করতে অভিযান চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host