1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিলের সুযোগ পাবেন না-চিফ প্রসিকিউটর রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের মতবিনিময় চাটমোহরে কোনো বহিরাগতকে মেনে নেওয়া হবে না : এমপি রুমা আন্দোলনে দণ্ডপ্রাপ্ত এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না- ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা

ঘরের মেঝেতে দু’দিন পড়ে মায়ের লাশ, টের পাননি ছেলে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৩৪৬ সময় দর্শন
ঘরের মেঝেতে দু’দিন পড়ে মায়ের লাশ, টের পাননি ছেলে

অনলাইন ডেস্কঃ

রাজশাহী মহানগরীর মতিহার থানা সংলগ্ন এলাকায় বাসা থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার রাতে পুলিশ লাশ উদ্ধার করে। জানা গেছে, দু’দিন ধরে ঘরের মেঝেতে মায়ের লাশ পড়ে থাকলেও টের পাননি ছেলে ও তার স্ত্রী।

বৃদ্ধা সাজেদা বিবির বাড়ি কাজলা বৌবাজার এলাকায়। পুলিশের ধারণা তাকে শ্বাসরোধে হত্যার পর ঘরে তালাবদ্ধ করে লাশ ফেলে রাখা হয়েছিল।

এলাকাবাসী জানায়, সাজেদা ছেলের সঙ্গে বাড়িতেই থাকতেন। ছেলে ইলেক্ট্রিশিয়ান। তিনি বিয়ে করার পর থেকে মায়ের তেমন খোঁজ-খবর রাখতেন না। এমনকি দিনের পর দিন মা কোথায় কী করছেন, কী খাচ্ছেন তারও খোঁজ নিতেন না।

প্রতিবেশীরা জানান, গত দু’দিন থেকে তারা সাজেদা বিবিকে দেখতে পাচ্ছিলেন না। তারা রোববার রাত ১১টার দিকে তার ঘরে গিয়ে দেখেন দরজায় বাইরে থেকে তালা লাগানো। পরে তালা ভেঙে ভেতরে গিয়ে মেঝেত লাশ পড়ে থাকতে দেখেন।

মতিহার থানার ওসি আনোয়ার আলী তুহিন বলেন, বৃদ্ধার গলায় বিদ্যুতের তার পেঁচানো ছিল। তাই তারা ধারণা করছেন তাকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে সাজেদার মেয়ে বাদী হয়ে হত্যা মামলা করেছেন। তবে কারও নাম উল্লেখ করেননি। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ মাঠে নেমেছে। আশা করছি জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে।

ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে জানা যাবে এটি হত্যাকাণ্ড কিনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host